ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে চেলসির মাঠে হারের পর এবার নিজেদের মাঠেও হেরে বসলো আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে চেলসির কাছে ০-১ গোলে হারের ফলে লেস্টার সিটিকে সরিয়ে লিগের শীর্ষে ওঠার সুযোগ হারাল আর্সেনাল।
প্রথম পর্বে অবশ্য চেলসির মাঠে ২-০ গোলে হেরেছিল আর্সেনাল।
আজকের ম্যাচে শুরুর ১৮ মিনিটেই দশ জনের দলে পরিণত হয় আর্সেনাল। দিয়েগো কস্তাকে পেছন থেকে ফাউল করে লাল কার্ড দেখেন মার্টেসাকার। খেলার ২৩ মিনিটে গোল করেন ফাউলে শিকার হওয়া দিয়াগো কস্তাই। বিরতির আগে একটি সুযোগ পেয়েও গোল করতে পারেনি স্বাগতিকরা।
ম্যাচের ৫৬ মিনিটে আলেক্সিস সানচেস বদলি হিসেবে নামার পর আর্সেনালের আক্রমণে গতি এলেও জয়বিহীন মাঠ ছাড়তে হয় তাদের।






