বিপিএলে চট্টগ্রাম পর্ব খেলতে হোম ভেন্যুতে পৌঁছেছে চিটাগং ভাইকিংস। শহরজুড়ে বর্ণাঢ্য ‘রোড শো’র মাধ্যমে তাদের স্বাগত জানানো হয়।
আগের রাতে ঢাকার সঙ্গে ম্যাচ খেলে শুক্রবার সকালেই চট্টগ্রামে পৌঁছায় চিটাগং ভাইকিংস।
বিপিএল এবং চিটাগং ভাইকিংসকে স্বাগত জানাতে বন্দর নগরীর প্রধান সড়কগুলোতে হয় বর্ণাঢ্য রোড শো।
টানা পরাজয়ের মধ্যে থাকলেও নিজেদের মাঠে নিজেদের দর্শকের সামনে তামিম ইকবালের দল ভালো ক্রিকেট উপহার দেবে বলে বিশ্বাস দলের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদের।
চট্টগ্রামে বরিশাল, রংপুর এবং সিলেটের বিপক্ষে পরপর ৩টি ম্যাচ খেলবে চিটাগং ভাইকিংস।






