বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চিলি আর কলম্বিয়া পয়েন্ট ভাগাভাগি করেছে। চিলির ঘরের মাঠ সান্তিয়াগো ডে ১-১ গোলে ড্র করেছে দুই দল।
ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে চিলি। তবে গোলের দেখা পেতে তাদের অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ মিনিট পর্যন্ত।
ডেভিড অসপিনার ফ্রিকিক থেকে নেওয়া শটে দারুণ ভাবে মাথা ছুঁইয়ে গোল করেন আর্তুদা ভিদাল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে সমতা আনতে প্রতিপক্ষের রক্ষণ শিবিরে আক্রমণাত্মক চালায় কলম্বিয়া। ৬৮ মিনিটে কলোম্বিয়ার একটি গোছানো আক্রমণ থেকে চিলির রক্ষণের ভুলে ডি বক্সে বল পেয়ে যায় তারকা স্ট্রাইকার জেমস রদ্রিগেজ।
বল জালে জড়াতে কোনো ভুলই করেনি রিয়াল মাদ্রিদের এ ফরোর্য়াড।
ম্যাচের বাকি সময় দু’দল আক্রমণ সানালেও কেউই গোলের দেখা পায়নি।






