চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরবন্দি সময়ে সিনেমা: মাসুদ হাসানের প্রিয় পাঁচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৬ অপরাহ্ন ০৩, এপ্রিল ২০২০
বিনোদন
A A

করোনাভাইরাস -এর এই দুঃসময়ে নানা অনিশ্চয়তার মধ্যে মানুষ। প্রায় সবাই ঘরবন্দি। অনেককে বাসায় বসে করতে হচ্ছে অফিসের কাজ। বাইরে বের হতে না পারায় বিরাট সংখ্যক মানুষের মানসিক অবস্থা পরিবর্তনের কথাও বলছেন চিকিৎসকরা। পরামর্শ দিচ্ছেন, ঘরবন্দির এই সময়টাকে প্রিয় কিছুর সান্নিধ্যে উদযাপন করতে।

ঘরবন্দি, বিষয়টিতে অভ্যস্ত নয় দেশের মানুষ। এদিকে মরণব্যাধী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে এটাই এখন একমাত্র করণীয়। যেহেতু ঘরে বসেই কাটাতে হচ্ছে পুরো সময়, তাই কাজের বাইরে ঘরে থাকার এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন দেশ বিদেশের সিনেমা, নাটক কিংবা ওয়েব সিরিজ দেখে। পড়তে পারেন প্রিয় লেখকের বইও। এতে মন যেমন প্রফুল্ল হবে, তেমনি সময়ও কেটে যাবে আনন্দে।

নির্মাতা, সংগীতশিল্পী মাসুদ হাসান চ্যানেল আই অনলাইনকে জানালেন তার প্রিয় পাঁচ সিনেমার নাম। করোনার কারণে তার পরিচালনায় প্রথম সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’ও মুক্তি পিছিয়ে গেছে। এই দুঃসময়ে তিনি নিজেও ঘরে বসেই দিন যাপন করছেন। কাজের ফাঁকে দেখছেন সিনেমা, শুনছেন গান।

করোনার এই সময়ে নির্মাতার পছন্দের সিনেমাগুলোর সঙ্গে নিজের তালিকা মিলিয়ে দেখতে পারেন। এরমধ্যে কোনো সিনেমা দেখে না থাকলে করোনার এই বিষাদগ্রস্ত দিনগুলোতে ঘরে বসে দেখে নিতে পারেন:

দ্য পিয়ানিস্ট:
রোমান পোলানস্কি পরিচালিত অস্কারজয়ী চলচ্চিত্রটি মুক্তি পায় ২০০২ সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন অ্যাড্রিয়েন ব্রডি।

গ্লোমি সানডে:
হাঙ্গেরীয় আত্মহত্যার গান হিসেবে পরিচিত ‘গ্লোমি সানডে’। কিংবদন্তি আছে, এই গান শুনে অন্তত একশোর বেশি মানুষ আত্মহত্যা করেছেন। গানটিকে ভিত্তি করে ইহুদিদের উপর নাৎসিদের অত্যাচার এবং একটি ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে একই নামে ১৯৯৯ সালে চলচ্চিত্র নির্মাণ করেন পরিচালক রলফ সুবল।

Reneta

পারফিউম:
লোমহর্ষক গল্পের ছবি বলা হয় এটিকে। প্যাটরিক সাসকাইন্ডের উপন্যাস ‘পারফিউম’ অবলম্বনে টম টাইকার নির্মাণ করেন এটি। কেন্দ্রীয় গ্রেনুইল চরিত্রে অভিনয় করেন বেন হইশো। ছবিটি মুক্তি পায় ২০০৬ সালে।

দ্য রিডার:
স্টিফেন ডালড্রি পরিচালিত প্রশংসিত ছবি ‘দ্য রিডার’। ছবিটি মুক্তি পায় ২০০৮ সালে।

জ্যাকব দ্য লায়ার:
আমেরিকান ওয়ার ড্রামা নির্ভর এই ছবিটি পরিচালনা করেন পিটার কেসোভিজ। যা ১৯৯৯ সালে মুক্তি পায়:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েব সিরিজকরোনা ভাইরাসচলচ্চিত্রদ্য পিয়ানিস্টনাটকপারফিউমপ্রিয় সিনেমামাসুদ হাসানলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এলপিজি সিলিন্ডারের দাম আবারও বাড়ল

এপ্রিল ১৯, ২০২৬
পাম্পে সংকট, তেল বিক্রির পোস্টে সয়লাব ফেসবুক

পাম্পে সংকট, তেল বিক্রির পোস্টে সয়লাব ফেসবুক

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরও কমেনি ভোগান্তি

এপ্রিল ১৯, ২০২৬

যুদ্ধের কারণে আরব দেশগুলো ২শ’ বিলিয়ন ডলার ক্ষতির মুখে

এপ্রিল ১৯, ২০২৬

বিভিন্ন ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের মানববন্ধন

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT