বিনোদন

ঘরবন্দি সময়ে সিনেমা: নির্মাতা রাশেদ চৌধুরীর প্রিয় পাঁচ

তাদের প্রিয় সিনেমা:

বইয়ের কভার ডিজাইন ও একজন ব্যক্তি মোবাইল ফোনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি মোবাইল ফোনে ব্যস্ত, পেছনে বিভিন্ন বইয়ের কভার ডিজাইন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস -এর এই দুঃসময়ে নানা অনিশ্চয়তার মধ্যে মানুষ। প্রায় সবাই ঘরবন্দি। অনেককে বাসায় বসে করতে হচ্ছে অফিসের কাজ। বাইরে বের হতে না পারায় বিরাট সংখ্যক মানুষের মানসিক অবস্থা পরিবর্তনের কথাও বলছেন চিকিৎসকরা। পরামর্শ দিচ্ছেন,  ঘরবন্দির এই সময়টাকে প্রিয় কিছুর সান্নিধ্যে উদযাপন করতে।

ঘরবন্দি, বিষয়টিতে অভ্যস্ত নয় দেশের মানুষ। এদিকে মরণব্যাধী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে এটাই এখন একমাত্র করণীয়। যেহেতু ঘরে বসেই কাটাতে হচ্ছে পুরো সময়, তাই কাজের বাইরে ঘরে থাকার এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন দেশ বিদেশের সিনেমা, নাটক কিংবা ওয়েব সিরিজ দেখে। পড়তে পারেন প্রিয় লেখকের বইও। এতে মন যেমন প্রফুল্ল হবে, তেমনি সময়ও কেটে যাবে আনন্দে।

করোনার এই দুঃসময়ে অন্য সবার মতো ঘরেই আছেন চলচ্চিত্র সংগঠক, নির্মাতা এন রাশেদ চৌধুরী। তার নিজের নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চন্দ্রাবতী কথা’ও মুক্তির প্রতীক্ষায়। কিন্তু করোনার কবলে আপাতত মুক্তি পাচ্ছে না ছবিটি। কাজের ফাঁকে ঘরে বসে দেখছেন সিনেমা, ওয়েব সিরিজ। চ্যানেল আই অনলাইনকে জানালেন তার প্রিয় পাঁচ সিনেমার নাম।

করোনাকালে এই নির্মাতার পছন্দের সিনেমাগুলোর সঙ্গে নিজের তালিকা মিলিয়ে দেখতে পারেন। এরমধ্যে কোনো সিনেমা দেখে না থাকলে করোনার এই বিষাদগ্রস্ত দিনগুলোতে ঘরে বসে দেখে নিতে পারেন:

স্টিল লাইফ (২০০৬): চীন


বিটালিনা ভ্যারেলা (২০২০): পর্তুগাল

সাইলেন্স (২০১৬): আমেরিকা

দ্য হল্ট (২০১৯): ফিলিপাইন

আদমি কা আউরাত(২০০৯): ভারত

বিষয়:এন রাশেদ চীন প্রিয় সিনেমা ফিলিপাইন সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…