ঘন কুয়াশার কারণে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে এখন ও মাঝ নদীতে পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন নিয়ে আটকে রয়েছে একটি রো রো ফেরি।
ঘন কুয়াশার ফলে উক্ত রুটে চলাচলকারী ফেরি ও লঞ্চ সমুহ আজ মঙ্গলবার ৬টা থেকে বন্ধ হয়ে যায়। কুয়াশা ভেদ করে ভোর ৬ টার দিকে কামিনি নামে রোঁ রোঁ ফেরিটি পন্যবাহী ও যাত্রীবাহি বেশ ক’টি গাড়ি নিয়ে ভোলার উদ্দেশ্যে লক্ষ্মীপুর মজুচৌধুরীহাট ঘাট থেকে ছেড়ে যায়।এরমাঝে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে ঘন কুয়াশার ফলে ফেরিটি ক্যাম খালের কাছে নোঙ্গর করতে বাধ্য হয়।
যার ফলে দেশের বিভিন্ন স্থান থেকে আসা দক্ষিণাঞ্চলীয় বরিশালসহ ২১টি জেলায় যাতায়াতকারী কয়েক’শ যানবাহন দুই দিকের ঘাটে আটকা পড়ে। এতে সীমাহীন দুর্ভোগে পড়ে নারী ও শিশুসহ যাত্রী এবং পণ্য বহনকারী যানের শ্রমিকরা।
বিআইটিএ কর্তৃপক্ষ জানায়, কুয়াশা কেটে গেলে অগ্রাধিকারের ভিত্তিতে যাত্রীবাহি যানগুলোকে পারাপার করা হবে।
এ বছরের মধ্যে আজকের ঘনকুয়াশা সবচেয়ে বেশি বলে এলাকাবাসী জানিয়েছে।







