চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গয়না বেচে, ধার করে কুকুরদের খাওয়ান নীলাঞ্জনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০২ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

রাস্তায় ঘুরে বেড়ানো কুকুর লালন-পালনের জন্য নীলাঞ্জনা বিশ্বাস (৪৫) ধার করেছেন কয়েক লাখ টাকা। শুধু তাই নয়, তাদের প্রতি ভালোবাসায় স্বামীর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিক্রি করেছেন দুই লাখ টাকার গয়নাও।

টাইমস অব ইন্ডিয়া জানায়, ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণী এলাকার গৃহবধূ নীলাঞ্জনা বিশ্বাস রাস্তার অন্তত চারশো কুকুরকে নিয়মিত খাওয়ান। এছাড়াও সেইসব কুকুরের চিকিৎসা ও টীকা দেওয়ার ব্যবস্থা করেন। কারো সাহায্য ছাড়াই এসব কাজ তিনি নিজ উদ্যোগেই করেন।

নীলাঞ্জনা শহরে ঘুরে ঘুরে বেওয়ারিশ কুকুর খোঁজে বের করেন। সেই কুকুরদের তিনি সেবাযত্ন করেন।

কেন এই কাজ করেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি সব সময় কুকুর পছন্দ করি। আমার বাড়িতে ১৩টি কুকুর আছে, যার মধ্যে ১২টি রাস্তার কুকুর। আমি বুঝতে পারি যে, শহরের অন্যান্য কুকুরের প্রতিও আমার কিছু নির্দিষ্ট দায়বদ্ধতা আছে।’

নীলাঞ্জনা আরও যোগ করেন, ‘তার স্বামী এবং প্রতিবেশীরা কুকুরের প্রতি এমন ভালোবাসার বিরুদ্ধে। তবে তার কলেজপড়ুয়া মেয়ে এবং স্কুল পড়ুয়া সন্তান তাকে সমর্থন করে।

ইংরেজিতে এমএ পাস করা এই নারীর শখ ভাতের পাত্র নিয়ে শহরে ঘুরে বেড়ানো কুকুরকে খাওয়াতে। তার বাড়ির রান্না ঘরের ফ্রিজে কুকুরের জন্য খাবার প্রস্তুত থাকে সব সময়। তিনি কুকুরকে প্রতিদিন ভাত এবং মুরগির মাংস খেতে দেন।

Reneta

তিনি বলেন, ‘আমরা প্রথমে রাস্তার পাশে কয়েকটি প্লাস্টিকের পাত্র রাখি। পাত্রে মুরগির মাংস এবং ভাত রাখি। পানি আলাদা স্থানে রাখি। কুকুরগুলিকে খাওয়ানোর পর আমরা পাত্র এবং সেই এলাকাটি পরিষ্কার করে ফেলি।’

স্থানীয়রা মনে করেন নীলাঞ্জনা বিশ্বাস এই ক্ষেত্রে এলাকার অন্যদের অনুপ্রাণিত করছেন। তার থেকে অনুপ্রাণিত হয়ে অনেকে রাস্তার প্রাণীদের খাওয়ানো শুরু করেছেন। এভাবে তিনি নিজ এলাকার অনেককে অনুপ্রাণিত করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুকুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলায় সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী আহত

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীতে ফি আদায়ে ইরানকে উপসাগরীয় দেশগুলোর সমর্থন

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬

ভুয়া পরিচয়ে প্রতারণা, সতর্ক করল পুলিশ সদরদপ্তর

জুলাই ২৮, ২০২৬
ছবি: প্রতিনিধি।

যবিপ্রবির তাপসী রাবেয়া হলে ডাইনিংয়ের খাবার নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT