চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গড়ে ওঠা জনমতই দেশকে জঙ্গিমুক্ত করতে পথ দেখাবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৮ অপরাহ্ণ ১৯, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

জঙ্গিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে যে জনমত তৈরি হয়েছে তার মাধ্যমেই দেশ থেকে
জঙ্গিবাদ নির্মূল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ
হাসিনা। 

জাতীয় সংসদে সাম্প্রতিক জঙ্গি হামলার ওপর নিন্দা প্রস্তাব নিয়ে
আলোচনায় তিনি বলেছেন, জঙ্গিরা মানবতার শত্রু, সম্মিলিত প্রচেষ্টায়ই তাদের
উৎখাত করা সম্ভব।

গুলশান হামলার ঘটনায় সব বাহিনীর সমন্বয়ে বিশেষ তদন্ত টিম গঠন করা হয়েছে বলেও সংসদে জানিয়েছে প্রধানমন্ত্রী।

সংসদে গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্ট, শোলাকিয়া, পবিত্র মদিনা, ফ্রান্সের নিস শহর ও আমেরিকায় জঙ্গি হামলায় ১৪৭ বিধিতে আনা নিন্দা প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘দেশবাসীর সহযোগিতায় অবশ্যই এই সন্ত্রাসীদের মূল উৎপাটন হবে। ইতোমধ্যে এর বিরুদ্ধে জনসচেতনতা ও জনমত সৃষ্টি হয়েছে। জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ। এদেশ থেকে অবশ্যই সন্ত্রাস ও জঙ্গিবাদের অবসান হবে। যে জনমত সৃষ্টি হয়েছে তা দেশকে জঙ্গিমুক্ত করতে পথ দেখাবে।’

শেখ হাসিনা বলেন, গুলশানে দুইজন পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং র‌্যাব ও পুলিশের অনেক সদস্য আহত হয়েছেন। পুলিশ বাহিনী জীবন দিয়ে হামলাকারীদের মোকাবেলা করেছে। তাদের অবদান চির স্মরণীয়। পরে সেনাবাহিনী এবং নৌবাহিনীর কমান্ডো বাহিনী কয়েক মিনিটের মধ্যে জিম্মিদের উদ্ধার করা সম্ভব হয়েছে।

তিনি যেকোন ধরনের সন্ত্রাসের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘২০ জনকে সন্ত্রাসী খুনিরা হত্যা করেছে। ১৩ জনকে উদ্ধার করা গেছে। দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বিশ্বব্যাপী আমাদের গৃহীত পদক্ষেপ প্রশংসিত হয়েছে।’

পবিত্র কুরআন ও হাদিসের উদ্বৃতি দিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘তারা বেহেস্ত পাওয়ার জন্য
মানুষ খুন করছে। যারা এসব করছে তারা জান্নাত তো দূরের কথা জাহান্নামও পাবেন
না। তারা পবিত্র ধর্ম ইসলামকে এসব কর্মকাণ্ড করে সারাবিশ্বের কাছে হেয়
প্রতিপন্ন করছে।’

শোলাকিয়া প্রসঙ্গে তিনি বলেন, সেখানে হামলা হতে পারে, এমন আশঙ্কা ছিল বলে আইন-শৃংখলা বাহিনী সতর্ক ছিল। শোলাকিয়া ঈদগাহের প্রায় এক মাইল দুরে চেক পোষ্টে সন্ত্রাসীরা হামলা করে। সেখানেও দুইজন পুলিশ নিহত হয়েছে। একজন নিরীহ নারী জীবন দিয়েছে। 

শেখ হাসিনা বলেন, এই ঘটনাকে আমরা স্বাভাবিকভাবে নেইনি। এর মূল উৎপাটনের পদক্ষেপ নেয়া হয়েছে। এর শিকড় পর্যন্ত পৌঁছাতে হবে। ইতোমধ্যে অনেক তথ্য পাওয়া গেয়ে। কিন্তু তদন্তের স্বার্থে তা প্রকাশ করা হচ্ছে না। 

এ সময় তিনি সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় গিয়ে জনগণকে সঙ্গে নিয়ে কমিটি করে জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম জোরদার করারও আহ্বান জানান।

সরকারী দলের সদস্য শেখ ফজলুল করিম সেলিম প্রস্তাবটি উত্থাপন করেন।

এ নিন্দা প্রস্তাবের পক্ষে বক্তব্য দিয়ে সংসদ সদস্যরা জঙ্গিদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘গড়ে ওঠা জনমতই দেশকে জঙ্গিমুক্ত করতে পথ দেখাবে’

পরবর্তী

রিপাবলিকান মনোনয়ন নিশ্চিত করলেন ট্রাম্প

পরবর্তী

রিপাবলিকান মনোনয়ন নিশ্চিত করলেন ট্রাম্প

রিপাবলিকান মনোনয়ন নিশ্চিত করলেন ট্রাম্প

সর্বশেষ

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT