চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্র্যামির মঞ্চে তাক লাগিয়েছেন প্রিয়াঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ন ২৭, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

রবিবার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসেছিলো সংগীতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার প্রদান অনুষ্ঠান ‘গ্র্যামি’র ৬২তম আসর। আর এই আসরে উপস্থিত হয়েই সংবাদের শিরোনাম বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া!

কারণ ৬২তম গ্র্যামির রেড কার্পেটে ‘লাইমলাইট’ নাকি একাই কেড়ে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। অত্যন্ত ভারতীয় শোবিজ পাতাগুলো তাই বলছে!

এদিন জোনাস ব্রাদার্সদের সঙ্গে হাজির হলেও সবার মধ্য থেকে নজর কেড়েছেন এই ভারতীয়। তবে সেটা প্রিয়াঙ্কার বোল্ড নেকলাইন গাউনের জন্য! খোলামেলা পোশাকে আবেদনময়ী প্রিয়াঙ্কার এই রূপ তাক লাগিয়েছে হলিউড তারকাদেরও।

যদিও এমন খোলামেলা পোশাকের জন্য ইতোমধ্যেই প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে ভারতীয়দের মধ্যে ট্রোলের বন্যা বইছে সোশ্যাল মিডিয়ায়! অভিনেত্রীর রুচি এবং পছন্দ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেক ভারতীয়।

অনেকে সমালোচনা করে বলছেন, প্রিয়াঙ্কা যে পোশাক পরে গ্র্যামির মতো সম্মানজনক মঞ্চে উপস্থিত হয়েছেন, সেটা ভারতীয় সংস্কৃতির জন্য অত্যন্ত খারাপ হয়েছে। পোশাক বিতর্কে অবশ্য এমন ট্রোল ইদানিং প্রায়ই হতে হচ্ছে পিসিকে!

এর আগেও বহুবার পোশাকের জন্য ভয়ঙ্কর ভাষায় আক্রমণের শিকার হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে প্রতিবারই সব ট্রোল এবং মিম সাবলীল ভাবেই সামলেছেন তিনি। এবারও তার ব্যাত্যয় ঘটবে বলে মনে করছেন তার ভক্তরা।

Reneta

৬২তম গ্র্যামির মঞ্চে প্রিয়াঙ্কা চোপড়ার পাশাপাশি নজর কেড়েছেন স্বামী নিক জোনাসও। মার্কিন পপ তারকার দুই ভাই জো জোনাস, তার স্ত্রী সোফি টার্নার, আর এক ভাই কেভিন জোনাস এবং তার বান্ধবী ড্যানিয়েলও হাজির ছিলেন গ্র্যামির মঞ্চে। প্রিয়াঙ্কার সঙ্গে সঙ্গে জোনাস পরিবারের ছবিগুলোও এখন ভাইরাল।

সদ্য শেষ হওয়া গ্র্যামির ৬২তম পুরস্কার প্রদান অনুষ্ঠানে চমকে দিয়েছেন সদ্য কৈশোর পেরোনো ১৮ বছর বয়সী বিলি আইলিশ। সেরা নতুন শিল্পী, সেরা গান, সেরা রেকর্ড আর সেরা অ্যালবাম- সব কটিতে মনোনীত হয়েছিলেন তিনি। আর রেকর্ড গড়ে প্রতিটি বিভাগে সেরা পুরস্কার নিজের ঘরে তুলেছেন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: গ্র্যামিপ্রিয়াঙ্কাভারতীয়সংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT