নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের আগে দিনও তার নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ভোটকেন্দ্র নয়, তিনি ঝুঁকিপূর্ণ মনে করেন পুলিশ, প্রশাসন আর নির্বাচন কমিশনের আচরণকে। শেষ পর্যন্ত নির্বাচনে থাকার ঘোষণা দিয়েছেন তিনি।







