চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রুপ থিয়েটার ফেডারেশনের দুই দিনব্যাপী সম্মেলন শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ০৪, মে ২০১৮
বিনোদন
A A

নাট্যদলগুলোর সংগঠন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ২৩ তম জাতীয় সম্মেলন ও নির্বাচন শুরু হয়েছে রাজধানীর শিল্পকলা একাডেমিতে। ২ দিনব্যাপী সম্মেলন পর্বের বর্ণিল উদ্বোধন করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সকাল ১০টায় বর্ণিল আয়োজনে পতাকা উঠিয়ে বেলুন উড়িয়ে শুরু হয় সম্মেলন। উদ্বোধনীতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ ও সারা যাকের।

এবারের নির্বাচনে স্বনামধন্য বিভিন্ন থিয়েটার দলের প্রতিনিধিদের পাশাপাশি অংশ নিচ্ছেন নবীন এবং অখ্যাত অনেক নাট্যদলের প্রতিনিধিরাও। এমন অনেক দলের প্রতিনিধিদের নাম শোনা যাচ্ছে, গত পাঁচ-সাত বছরেও সেসব দলের কোনো নতুন নাটক  মঞ্চে  আসেনি কিংবা একেবারেই তারা অনিয়মিত। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের বহুল প্রত্যাশিত এ নির্বাচনে প্রত্যক্ষভাবে কোনো প্যানেল না থাকলেও পরোক্ষভাবে অদৃশ্য দুটি প্যানেলে প্রার্থীরা নির্বাচনে অংশ নিচ্ছেন বলে নাট্যাঙ্গনে আলোচনা রয়েছে।

সাধারণ নাট্যকর্মীদের অভিযোগ, ‘গত চার বছরে সংস্কৃতিবান্ধব সরকারের চলমান শাসনামলে স্বয়ং সংস্কৃতিমন্ত্রী নাটকের মানুষ হলেও থিয়েটারের সংকট নিরসনে আশানুরূপ দাবি আদায়ে সমর্থ হয়নি ফেডারেশান। একইসাথে ঢাকাসহ সারাদেশে নাটকের অগ্রগতিতে দৃশ্যমান অবকাঠামোগত উল্লেখযোগ্য কোনো উন্নয়ন দেখা যায়নি।’

সভাপতি পদে লড়ছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লোকনাট্যদল প্রধান লিয়াকত আলী লাকী এবং নাট্যজন ঝুনা চৌধুরী। এখন পর্যন্ত সভাপতিমণ্ডলীর সদস্য পদে প্রার্থী হচ্ছেন বলে নাট্যজন সৈয়দ দুলাল, লাকী ইনাম, অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, নাদের চৌধুরী ও শিশির রহমানের নাম শোনা গেছে। বিকালের মধ্যে পরিষ্কার হয়ে যাবে নির্বাচন কারা করছে বিষয়টি।

Reneta

সেক্রেটারি জেনারেল পদে বর্তমান সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান এর পাশাপাশি কামাল বায়জিদ এর নাম উচ্চারিত হচ্ছে। অ্যাসোসিয়েট সেক্রেটারি পদপ্রার্থী হিসেবে গিয়াস আহমেদ ও চন্দন রেজার নাম উঠেছে। ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক পদে তপন হাফিজের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন জিয়াউল হাসান জিয়া। অর্থ-সম্পাদক হিসেবে লড়বেন মীর জাহিদ ও রফিক উল্লাহ সেলিম। দপ্তর সম্পাদক পদে এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিহীন নিরাপদ অবস্থানে আছেন একই পদে একাধিকবার নির্বাচিত খোরশেদুল আলম।

অনুষ্ঠান সম্পাদক পদে খন্দকার শাহ আলম ও কামরুন নূর চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক পদে ফয়েজ জহির ও অভিজিৎ সেনগুপ্ত, প্রচার সম্পাদক পদে মাসুদ আলম বাবু ও সাফায়েতুল ইসলাম, প্রকাশনা সম্পাদক পদে হাফিজুর রহমান সুরুজ ও মাসুদ পারভেজ মিজু, তথ্য ও গবেষণা সম্পাদক পদে জাহিদ রিপন, আব্দুল হালিম আজিজ ও আনোয়ারুল হক, আন্তর্জাতিক সম্পাদক পদে  চঞ্চল সৈকত ও সগির মুস্তফার নাম শোনা যাচ্ছে। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে তিনটি পদে এইচ আর অনিক, শাহীন আহম্মেদ, শওকত, দিশা এবং হাবিবুর রহমান লড়বেন বলে জানা গেছে।

২০১৪ সালের এপ্রিলে যশোর জেলা শিল্পকলা একাডেমিতে নির্বাচনের মাধ্যমে সর্বশেষ ৪৬ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। তখন প্রস্তাবনার প্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে কমিটির মেয়াদকাল দুই বছরের স্থলে তিন বছর করার সিদ্ধান্ত গৃহীত হয়। সে নিয়ম অনুযায়ী গত বছরের এপ্রিলে কমিটির মেয়াদ শেষে ২২তম সম্মেলনে দেশের সার্বিক পরিস্থিতির কারণে দায়িত্বরত কমিটির মেয়াদ আরো একবছর বাড়াতে আবেদন করলে সকলের সম্মতিতে প্রস্তাবটি গৃহীত হয়। সে অনুযায়ী ৪ ও ৫ মে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ২৩তম সম্মেলন ও নির্বাচন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন নাট্যজন এসএম মহসীন।

সাংস্কৃতিক অঙ্গনে বর্তমানে সারাদেশে তিনশতাধিক নাট্যদল অন্তর্ভুক্ত থেকে সক্রিয় নাট্যচর্চা চালিয়ে যাচ্ছে। ১৯৮০ সালের ২৯ নভেম্বর তারিখে প্রতিষ্ঠিত বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ১৯৮১ সালের আগস্টে প্রথম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে নাট্যাঙ্গনের নেতৃত্বে নির্বাচন করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রুপ থিয়েটারঝুনা চৌধুরীলিড বিনোদনসারা যাকের
শেয়ারTweetPin1

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT