চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রুপ ই: সেরা সুইডেনের সঙ্গে ষোলোয় এনরিকের স্পেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৭ পূর্বাহ্ন ২৪, জুন ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

ইউরো চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘ই’র নকআউটের হিসাব-কিতাব শেষ হয়েছে। গ্রুপসেরা হয়ে পরের পর্বে গেছে সুইডেন, সেরা ষোলোয় জায়গা করে নিয়েছে টেবিলে রানার্সআপ স্পেন।

টেবিলের তিনে থাকা স্লোভাকিয়ারও সুযোগ আছে নকআউটের, তাদের অপেক্ষা করতে হবে অন্য গ্রুপগুলোর ফলাফলের দিকে তাকিয়ে।

গ্রুপ ‘ই’র শেষ রাউন্ডে পোল্যান্ডকে ৩-২তে হারিয়েছে শীর্ষস্থান নিশ্চিত করা সুইডেন। তিন ম্যাচে ২ জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট ঘরে তুলে গ্রুপের সেরা হয়ে ষোলোয় গেল সুইডিশরা।

শেষ রাউন্ডে স্লোভাকিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে স্পেন। একটি জয় ও দুই ড্রয়ে গ্রুপ রানার্সআপদের পয়েন্ট ৫। তিন ম্যাচে ৩ পয়েন্ট স্লোভাকিয়ার, টেবিলের তিনে তারা। পোলিশদের পয়েন্ট ১।

সেরা ষোলোর টিকেট পেতে স্লোভাকিয়াকে এখন অপেক্ষা করতে হবে অন্য গ্রুপগুলোর খেলা শেষ হওয়া পর্যন্ত। আসরে ছয় গ্রুপে ভাগ হয়ে লড়ছে ২৪ দেশ। গ্রুপসেরা ও রানার্সআপরা সরাসরি পরের পর্বে যাবে, ছয় গ্রুপের সেরা চার তৃতীয় দলও যাবে ষোলোয়। সেই হিসাব মিললে নকআউটে খেলবে স্লোভাকরা। নয়ত ধরতে হবে বাড়ির পথ।

বুধবার ম্যাচের ১২ মিনিটে আলভারো মোরাতার পেনাল্টি হাতছাড়া করার মধ্য দিয়ে হতাশা নেমে আসতে শুরু করেছিল স্পেন ড্রেসিংরুমে। সেটি কাটিয়ে ওঠার শুরু ৩০ মিনিটে, যখন স্লোভাকিয়ার মার্টিন ডুব্রাভকা নিজেদের জালেই বল জড়িয়ে স্প্যানিশদের লিড উপহার দেন।

Reneta

পরে স্লোভাকিয়াকে বিধ্বস্ত করে ছেড়েছে লুইস এনরিকের স্পেন। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে এমেরিক লাপোর্তে ব্যবধান দ্বিগুণ করেন। বলের যোগানদাতা ছিলেন জেরার্ড মোরেনো।

মধ্যবিরতির পর ফিরে ৫৬ মিনিটে পাবলো সারাবিয়া গোল করেন জর্ডি আলবার বাড়ানো বলে। ৬৭ মিনিটে ফের্নান তোরেসের গোলে সহযোগী হন সেই সারাবিয়াই। সেটি দলের চতুর্থ গোল।

স্লোভাকিয়ার জালে শেষ পেরেকটি ঠুকে দেন তাদেরই একজন, জুরাজ কুচকাও নিজেদের জালেই বল জড়িয়ে জয়ের ব্যবধান বাড়িয়ে দেন স্প্যানিশদের। সেটি ম্যাচের ৭১ মিনিটের কথা। পরে আর ব্যবধান না বাড়লেও হাসিমুখেই মাঠ ছাড়ে সার্জিও বুসকেটসের দল।

Jui  Banner Campaign
ট্যাগ: ইউরো ২০২০ইউরো-২০২১এনরিকেলিড স্পোর্টসসুইডেনস্পেনস্লোভাকিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

রমজান উপলক্ষে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

‘সংবিধান সংস্কার পরিষদ’ সদস্য হিসেবে শপথ নেননি বিএনপির এমপিরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত নই: সালাহউদ্দিন আহমদ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সংসদ এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেন

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT