চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রীষ্মের গরমে সুস্থ থাকুন মৌসুমি ফলে

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
১১:৪৪ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০১৫
অন্যান্য
A A

গ্রীষ্মের প্রতিটি সময় সুস্থ ও সুন্দর করে উপভোগ করার জন্য সবেচেয়ে প্রয়োজন নিজেকে সুস্থ রাখা। আর তাই এই সময়ে শরীরের যত্নের জন্য আমরা অনেক কিছু করে থাকি। বিশেষ করে ত্বকের যত্নে সবাই নো কমপ্রোমাইস। কিন্তু আমরা সবাই ভুলে যায় যে খাদ্যাভ্যাসের ওপরেও ত্বকের সুস্থতা নির্ভর করে অনেকটাই।

তাই গ্রীষ্মে খাদ্যাভ্যাসের প্রতি একটু খেয়াল দিতে হয়। আর ত্বককে সবসময়ের মতো সুস্থ রাখার জন্য নিজের খাদ্য তালিকায় রাখতে পারেন স্বাস্থ্যসম্মত এসব খাবার।

তরমুজ

গ্রীষ্মে সবার প্রিয় খাবার তরমুজ। তরমুজে প্রায় ৯০ শতাংশ হলো পানি। আর এ কারণে শরীরকে তরতাজা রাখতে তরমুজ খুব উপকারী ফল। এ ছাড়াও এতে আছে ভিটামিন সি, যা কোলাজেন প্রস্তুতে সাহায্য করে এবং আপনার ত্বককে ভালো রাখবে। তরমুজের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ফ্রি যা ডিকেলের পরিমাণ কমিয়ে দিয়ে ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করে।

আনারস

আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ থাকার পাশাপাশি রয়েছে একটি বিশেষ পদার্থ, যার নাম ব্রোমেলাইন। প্রদাহের বিরুদ্ধে দারুণ কাজ করে এই রাসায়নিকটি। রৌদ্রে যাদের ত্বক পুড়ে যায় তাদের জন্য আনারস বেশ উপকারী।

Reneta

টমেটো

ত্বকের কোষগুলোকে সুরক্ষা দেয় টমেটো। টমেটোতে আছে লাইকোপিন, যা শুধু কোলাজেন প্রস্তুতে সাহায্য করার পাশাপাশি ত্বকের ভাঁজ পড়া রোধ করে।


শসা

নির্ঘুম রাত্রির পর ক্লান্ত একজোড়া চোখকে প্রাণবন্ত করে তোলার জন্য শসার ব্যবহার জানা আছে সবারই। কিন্তু ত্বকের উপকারে শসা খাওয়াটাও একই রকমের উপকারি। শসার বেশির ভাগটাই পানি। তাই গ্রীষ্মের গরমে শরীরকে হাইড্রেটেড রাখতে এর অবদান অনেক। 


লেবু জাতীয় ফল

কমলা, মাল্টা, লেবু এসব ফল সব সময়েই ত্বকের জন্য ভালো। এদের মাঝে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যামিনো এসিড ত্বকের তারুণ্য ধরে রাখে সর্বোপরি।

ডাবের পানি

ডাবের পানি এই গরমে তৃষ্ণা মেটাতে প্রচুর পরিমাণে চিনি দিয়ে তৈরি করা সব এনার্জি পানীয় বাদ দিয়ে বেছে নিন ডাবের পানি।

শরীরে পানির অভাব পূরণ করার পাশাপাশি এতে আছে অনেকটা পটাশিয়াম, যা ত্বকে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করতে সাহায্য করে, এতে ত্বক হয়ে উঠে সুন্দর ও সুস্থ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাবারস্বাস্থ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উৎসবের (ইউটিএসএসওবি) নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

জুলাই ১০, ২০২৬

পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

জুলাই ১০, ২০২৬

খাগড়াছড়িতে এখনও পানিবন্দী হাজারও পরিবার, নিরাপদে ফিরছেন ৪২১ পর্যটক

জুলাই ১০, ২০২৬

স্টার সিনেপ্লেক্সের পর্দায় এবার বাস্তবের ‘মোয়ানা’!

জুলাই ১০, ২০২৬

শিল্প খাত শক্তিশালী না হলে অর্থনীতিও শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT