চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রীক শিল্পীর কণ্ঠে অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৪ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A

আন্তর্জাতিক মাতৃভাষার দিবসের চেতনা ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে। অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গ্রীসে নির্মিত হয়েছে ইংরেজি গান। গানের শিরোনাম ‘মাদার ল্যাংগুয়েজ ডে’। এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে নির্মাণ করেছে এই গান এবং মিউজিক ভিডিও।

গানটি লিখেছেন গ্রীসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব সুজন দেবনাথ এবং সুর ও কণ্ঠ দিয়েছেন গ্রীক শিল্পী স্টাভরোস পাপাস্টাভরো। গ্রীক শিল্পীর সাথে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন নিবেদিতা নাথ, ক্রিস মারাগোডাকিস এবং জো মাইলোগ। এই ‘মাদার ল্যাংগুয়েজ ডে’ গানটিতে অমর একুশের কালজয়ী ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো’ গানের প্রথম চরণ সংযুক্ত করা হয়েছে। গানটির রেকর্ড হয় এথেন্সের এনভিএম স্টুডিওতে।

বলকান অঞ্চলের সবচেয়ে বড় সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান ইলিয়ন মিউজিক স্কুলের ছাত্র-ছাত্রীরা গানের মিউজিক ভিডিওতে অংশ নেয়। গ্রীস ও বাংলাদেশের নাগরিকরা ছাড়াও অস্ট্রেলিয়া, চীন, ব্রাজিল, ইথিওপিয়া, যুক্তরাষ্ট্র, এস্তোনিয়া, স্পেন এবং নেদারল্যান্ডসে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ২১টি দেশের নাগরিকগণ ভিডিওতে অংশ নেয়।

ভিডিওতে অন্যান্য বিষয়ের সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতিসংঘে ঐতিহাসিক ভাষণের ভিডিও চিত্র, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণসহ ভাষা সৈনিকদের চিত্র স্থান পেয়েছে।

১৬ ফেব্রুয়ারি এথেন্সের ইলিয়ন মিউজিক স্কুলের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে মিউজিক ভিডিওর মোড়ক উন্মোচন করেন গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোঃ জসীম উদ্দিন। এ সময় তার সাথে ইলিয়ন সিটি কর্পোরেশনের ভাইস মেয়র ফটিস মারকোপোলোস, ইলিয়ন মিউজিক স্কুলের ডিরেক্টর মিসেস এনা সিগুলি এবং গ্রীসের শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ মোড়ক উন্মোচনে অংশ নেয়।

প্রায় চার শতাধিক গ্রীক নাগরিক এবং শিশু-কিশোর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে শিল্পী স্টাভরোস এবং নিবেদিতা নাথ গ্রীক শিশু কিশোরদের সাথে নিয়ে ‘মাদার ল্যাংগুয়েজ ডে’ গানটি পরিবেশন করেন। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই গান তার প্রমাণ। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সুদৃঢ় উপস্থিতির স্বাক্ষর এই গান এবং মিউজিক ভিডিও। এর মধ্যে দিয়ে বাংলাদেশ-গ্রীস দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সংস্কৃতি বিনিময় আরো সুদৃঢ় হলো।

Reneta

রাষ্ট্রদূত তার বক্তব্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের উজ্জ্বল উপস্থিতির কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইলিয়ন সিটি করপোরেশনের ভাইস মেয়র জনাব ফটিস মারকোপোলোস এবং ইলিয়ন মিউজিক স্কুলের ডিরেক্টর মিসেস এনা সিগুলি।

‘মাদার ল্যাংগুয়েজ ডে’ গানের জন্য শিল্পী, গীতিকারসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দিত করে বক্তারা বলেন, এই গানের মাধ্যমে আন্তর্জাতিক শ্রোতারা মাতৃভাষার জন্য কাজ করতে অনুপ্রাণিত হবে। তারা সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে আহবান জানান।

অনুষ্ঠানে শিল্পী স্টাভরোস বলেন, মাতৃভাষা দিবসের গানে কাজ করতে পরে তিনি অত্যন্ত আনন্দিত। এর মাধ্যমে তিনি সুরে সুরে মাতৃভাষাকে ভালবাসার জন্য বিশ্ববাসীর প্রতি আহবান জানিয়েছেন। তিনি এই চমৎকার প্রকল্পে তাকে সম্পৃক্ত করার জন্য বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোঃ জসীম উদ্দিন, গানটির লেখক এবং পরিচালক জনাব সুজন দেবনাথকে ধন্যবাদ জ্ঞাপন করেন। গায়ক আশা প্রকাশ করেন তার গান মানুষকে অনুপ্রাণিত করবে এবং বিশ্বব্যাপী মানুষে মানুষে সম্প্রীতি বাড়াবে।

আগামী ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে ‘মাদার ল্যাংগুয়েজ ডে’ গানের ভিডিওচিত্র প্রদর্শন করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

কারখানার বর্জ্য তাপেই তৈরি হবে পরিচ্ছন্ন হাইড্রোজেন! জ্বালানি খাতে নতুন দিগন্ত

জুলাই ২৩, ২০২৬
ছবি: পিএমও।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহায়তার বিষয়ে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: প্রধানমন্ত্রী

জুলাই ২৩, ২০২৬
ছবি: বিচারক মো. সুজন মিয়ার  ছুড়ে মারা কাঁচের পেপার ওয়েটে আহত শিক্ষানবীস আইনজীবি সাবিহা সুলতানা (প্রতিনিধি)।

আইনজীবীর মাথায় পেপার ওয়েট ছুড়ে বিচারিক ক্ষমতা হারালেন সেই বিচারক

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংবাদ প্রকাশের পর ইকনের পাশে জেলা প্রশাসন

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

হাসপাতালের কক্ষ থেকে নার্স হাছিনার মরদেহ উদ্ধার

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT