গ্রিসের ফারমাকোনিসি ও কালোলিমনোস দ্বীপের উপকূলে দুটি যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪২ জন হয়েছে। এদের মধ্যে ১৭ জনই শিশু।
আজ শুক্রবার নৌকা দু’টি ডুবে যায় বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
গ্রিসের কোস্টগার্ড সুত্রে জান গেছে, ফার্মাকোনিসির উপকূলে ডুবে যাওয়া নৌকাটিতে ৪৯ জন আরোহী ছিলেন। এদের মধ্যে নয়জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে।
কালোলিমনসের উপকূলে অজানা সংখ্যক আরোহী নিয়ে ডুবে গেছে অপর একটি শরণার্থীবাহী নৌকা। এ ঘটনায় কমপক্ষে ৩৪ জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে ১৬ জন নারী, ৭ জন পুরুষ ও ১১ জন শিশু রয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা অব্যাহত বলে কর্তৃপক্ষের তরফ খেকে জানানো হয়েছে।







