চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রিসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিশাল বোমা, ৭০ হাজার মানুষকে অপসারণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪২ পূর্বাহ্ন ১২, ফেব্রুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি ৫শ’ পাউন্ড বা প্রায় ২৩০ কিলোগ্রাম ওজনের বোমা নিষ্ক্রিয় করার উদ্দেশ্যে গ্রিসের থেসালোনিকি শহর থেকে ৭০ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

আধুনিক গ্রিসে পাওয়া যুদ্ধকালীন বোমাগুলোর মধ্যে এটিকেই সবচেয়ে বড় বলে মনে করা হচ্ছে। এছাড়াও এবারই প্রথম গ্রিসে এক সঙ্গে এত বেশি মানুষ সরিয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

গত সপ্তাহে রাস্তার সংস্কার কাজে খোঁড়াখুড়ি করতে গিয়ে বোমাটি আবিষ্কৃত হয়। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এর অবস্থা এতই খারাপ যে বোঝাই যাচ্ছে না এটি জার্মানির ফেলা বোমা, নাকি মিত্রবাহিনীর। রোববারেরই কোনো এক সময় এটি নিষ্ক্রিয় করা হবে।

এই অপারেশন সম্পর্কে একটি ব্লগে দাবি করা হয়, এটি যুদ্ধ পরবর্তী শান্ত সময়ে গ্রিক জনগণকে সরিয়ে নেয়ার সবচেয়ে বড় ঘটনা। এই দাবির পক্ষে কোনো প্রমাণ না থাকলেও গ্রিক সেনাবাহিনী জানিয়েছে, এ ধরণের জটিল বোমা নিষ্ক্রিয়করণ অভিযান এটাই প্রথম।

অভিযানটি পরিচালনা করতে ৮ ঘণ্টা থেকে দু’দিন পর্যন্তও সময় লাগতে পারে। পুরো কাজে ১ হাজার পুলিশ সদস্য এবং ৩শ’ স্বেচ্ছাসেবী মোতায়েন করা হচ্ছে।

স্থানীয় সময় রোববার সকালের মধ্যে বোমার চারদিকে ২ কিলোমিটার ব্যাসার্ধে বসবাসকারী সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কথা জানিয়েছেন নিরাপত্তা বিষয়ক কর্মকর্তারা।

Jui  Banner Campaign
ট্যাগ: ২য় বিশ্বযুদ্ধগ্রিস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: কক্সবাজার প্রতিনিধি

নির্বাচনকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পে যৌথবাহিনীর সর্বোচ্চ সতর্কতা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৭

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আমার সম্পদের সম্পূর্ণ হিসাব প্রকাশ করেছি: শফিকুল আলম

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT