চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রিসে গণভোটে ‘না’ বিজয়ী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৫ অপরাহ্ন ০৫, জুলাই ২০১৫
আন্তর্জাতিক
A A

আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলোর দেয়া শর্তের পক্ষে বিপক্ষে রোববারের গণভোটে ‘না’-এর পক্ষেই সমর্থন জানিয়েছে গ্রিসের জনগণ। আর এই ‘না’ এর ফলে ইউরোজোন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষেই রায় দিয়েছে তারা। ভোট গণনা শেষে, গ্রিসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত ফলাফল অনুযায়ী ৬২ শতাংশ ভোট পড়েছে ‘না’-এর পক্ষে,আর ‘হ্যাঁ’ এর পক্ষে ৩৮ শতাংশ।

দাতাদের দেয়া আর্থিক সংস্কার প্রস্তাবকে প্রত্যাখ্যান করায় গ্রিসের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। তিনি বলেছেন, গ্রিকরা প্রমাণ করেছে গণতন্ত্র কখনো হুমকি হতে পারে না।

গ্রিসের প্রধানমন্ত্রী আরোও বলেন, গ্রিসের জনগণ ইউরোপের ঐক্য ও গণতন্ত্র বজায় রাখার পক্ষেই ভোট দিয়েছেন। জনগণ যে রায় দিয়েছেন তা ই্উরোপের সঙ্গে বিরোধের জন্য নয় বরং এটি উপযুক্ত সমাধান খুঁজে বের করার জন্য। আগামীকাল আমরা আবার আলোচনার টেবিলে ফিরে যেতে চাচ্ছি এবং আমাদের প্রাথমিক অগ্রাধিকার হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা।

ফলাফলের পর নিজেদের জয় নিশ্চিত হওয়ায় আনন্দ-উল্লাস করেছে গ্রিসের সাধারণ মানুষ। জয় নিশ্চিত হওয়ায় এরইমধ্যে আগামী মঙ্গলবার থেকে গ্রিসের ব্যাংকগুলো খোলা রাখার কথা জানিয়েছেন গ্রিসের সরকারি কর্মকর্তারা।

রোববারের গণভোটে ‘না’-এর পক্ষে জয় নিশ্চিত হওয়ায় পদত্যাগ করেছেন গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদল নেতা অ্যান্থনিস সামারাস।

ওদিকে, পরবর্তী পদক্ষেপ নিতে আজ প্যারিসে জরুরি বৈঠকে বসবেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। এছাড়া চলতি সপ্তাহেই বৈঠকে বসতে যাচ্ছেন ইউরোজোনের অর্থমন্ত্রীরা।

Jui  Banner Campaign
ট্যাগ: ইউরোজোনইউরোপগণভোটগ্রিস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সাফে রানার্সআপ হয়ে দেশে ফিরেছে অনূর্ধ্ব-১৯ দল

ফেব্রুয়ারি ৮, ২০২৬

নারীর ক্ষমতায়ণ ছাড়া দেশের উন্নয়ন অসম্পূর্ণ: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

নতুন বাংলাদেশ গড়তে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতে জাইমা রহমানের আহবান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT