চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রিজম্যান ধাঁধার সমাধান খুঁজছে ফ্রান্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ণ ২৯, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

২০১৬’র ঘরের মাঠের ইউরোতে দুর্দান্ত খেলে দলকে ফাইনালে তুলেছিলেন অ্যান্থনিও গ্রিজম্যান। তার বুটের ধার অব্যাহত ছিল ক্লাব ফুটবলেও। কিন্তু বিশ্বকাপে যেন খেই হারিয়ে ফেলেছেন তিনি। তবে নকআউট পর্বে আর্জেন্টিনার বিরুদ্ধে কঠিন ম্যাচেই গ্রিজম্যান ধাঁধার সমাধান খুঁজছে ফ্রান্স।

বিশ্বকাপের শুরু থেকে ক্লান্ত মনে হচ্ছে গ্রিজম্যানকে। গ্রুপপর্বের প্রথম তিন ম্যাচের একটিওতে ৯০ মিনিট খেলতে পারেননি। তার সতীর্থ অলিভিয়ের জিরু বলছেন, বেশ কিছুদিন ধরেই গ্রিজম্যান শারীরিকভাবে ভালো ছিলেন না। কেন না জাতীয় দল ও ক্লাবের হয়ে ৬০ ম্যাচ খেলেছেন তিনি।

পারফরম্যান্স যাই হোক, সতীর্থদের পাশেই পাচ্ছেন গ্রিজম্যান। সাম্প্রতিক ফর্মের জন্য তার সমালোচনা হওয়ায় পাশে দাঁড়িয়েছেন পল পগবা। ম্যানচেস্টার ইউনাইটেড তারকার সাফ কথা, ‘আমরা গ্রিজুকে (গ্রিজম্যানকে এই নামেই ডাকেন তার সতীর্থরা) স্পর্শ করো না। তোমরা কি ইউরোর কথা ভুলে গেছ?’

Banglabid

ক্লান্তির জন্য ইউরোর শুরুতেও সমালোচিত ছিলেন গ্রিজম্যান। কিন্তু আলবেনিয়ার বিরুদ্ধে গ্রুপর্বের শেষ ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করে দলকে নকআউটে তোলেন। পরে সবমিলিয়ে পাঁচ ম্যাচে ছয় গোল করে টপ স্কোরারও হন। আফসোস শুধু, পর্তুগালের কাছে হেরে শিরোপা জেতা হয়নি তাদের।

সেই প্রসঙ্গ টেনে পগবা বলেছেন, ‘সর্বশেষ ম্যাচে সে গোল পায়নি বলে এটা ভাবার কোনও কারণ নেই যে, গ্রিজু আর আগের গ্রিজু নেই।’

গ্রিজম্যান নিজেও পরের ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন, ‘আশা করি শেষ ষোলোর ম্যাচেই নিজের লেভেলে ফিরতে পারব। ইউরোতেও একই অবস্থা হয়েছিল। সেখানে নকআউটের আগে কিছু করতে পারিনি। দেখি কি হয়, তবে আমার আত্মবিশ্বাস আছে।’

Reneta

আর্জেন্টিনা ম্যাচে আগে গ্রিজম্যান ফিটনেস ফিরে পাচ্ছেন বলে জানিয়েছেন তার আরেক সতীর্থ লুকাস হার্নান্দেজ, ‘তিনি ভালোই আছেন। বিশ্বের সেরা একজনের খেলোয়াড়ের উপর আপনার সংশয় থাকা উচিত নয়। তাকে নিয়ে যারা কথা বলছেন, তাদের শেষ ষোলোতেই চুপ করিয়ে দেবেন তিনি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্থনিও গ্রিজম্যানবিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘প্রতিটি ম্যাচই আমাদের জন্য ফাইনাল’

পরবর্তী

বাংলাদেশের সঙ্গে মেসিদের ম্যাচ চায় আর্জেন্টাইনরা

পরবর্তী
আর্জেন্টিনা ও রাশিয়া দলের খেলোয়াড়রা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সঙ্গে মেসিদের ম্যাচ চায় আর্জেন্টাইনরা

আয়ারল্যান্ডে সিরিজ জিতল বাংলাদেশের মেয়েরা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১ অক্টোবরের পর বাংলাদেশে প্রকাশিত বই ভারতে বিক্রি হবে না

আগস্ট ২০, ২০২৬

ডেঙ্গুর ঝুঁকিতে যে পাঁচ জেলা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রান্নার হলুদ কি সত্যিই ওষুধ? গবেষণায় মিলছে মিশ্র ফল

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ

আগস্ট ২০, ২০২৬

ঋণ ও আর্থিক সংকটে পড়লে পড়ুন এই দোয়া

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT