চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রামীণফোনের ৬ কোটি ১৬ লাখ গ্রাহকের ইন্টারনেট ব্যবহার করে ২ কোটি ৭০ লাখ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৩ পূর্বাহ্ণ ১৪, জুলাই ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

গ্রামীণফোনের সর্বশেষ তথ্যানুযায়ী মোবাইলফোন অপারেটরটির বর্তমান গ্রাহক সংখ্যা ৬ কোটি ১৬ লাখ। তাদের মধ্যে ২ কোটি ৭০ লাখ গ্রাহক ইন্টারনেট ব্যবহার করছে।

মোবাইলফোন অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৬ কোটি ১৬ লাখ সক্রিয় গ্রাহক নিয়ে ২০১৭ সালের দ্বিতীয় প্রান্তিক শেষ করেছে গ্রামীণফোন যা ২০১৭ সালের প্রথম প্রান্তিকের চেয়ে ২.৯% বেশি। মোট গ্রাহকের শতকরা ৪৩.৯ ভাগ বর্তমানে ইন্টারনেট ব্যবহার করছে। এ বছরের দ্বিতীয় প্রান্তিকে গ্রামীণফোন ৩২৪০ কোটি টাকা রাজস্ব আয় করেছে যা প্রথম প্রান্তিকের তুলনায় ৫.৮% বেশি।

গ্রামীণফোনের সিইও মাইকেল প্যাট্রিক ফোলি বলেন: এই প্রান্তিক খুবই প্রতিযোগিতামূলক ছিল, বিশেষ করে গ্রাহক যোগ করার দিক থেকে। এরপরও ডাটা এবং ভয়েস উভয় খাতেই প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছি।

তিনি বলেন, ‘ব্যবসায়িক পরিবেশ, বিশেষ করে রেগুলেটরি ব্যবস্থা ও স্থানীয় করনীতি ব্যবসায়িক সাফল্যকে ম্লান করে দিচ্ছে। আমরা আশাবাদী যে ৪-জি লাইসেন্স, স্পেকট্রাম নিউট্রালিটি/নিলাম, পুরানো সিম ট্যাক্স এর দাবি এবং গ্রাহকের সেবা ব্যবহারের উপর কর এর মতো বিষয়গুলো নিয়ে সরকার ও আমাদের শিল্পের মধ্যে অর্থপূর্ণ সংলাপ বিনিয়োগকারীদের জন্য আরো দৃশ্যমান পরিবেশ ও গ্রাহকদের জন্য সুলভ সেবার পথ সুগম করবে। মোবাইল শিল্প বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্র একটি সাফল্যের দৃষ্টান্ত। এই শিল্পে আরো বৈদেশিক বিনিয়োগ অব্যাহত রাখা এবং বাংলাদেশে বিনিয়োগে আগ্রহীদের জন্য বিষয়টিকে আকর্ষণীয় রাখতে আমাদের সকলের মিলিত প্রচেষ্টা প্রয়োজন।’

গ্রামীণফোন এই প্রান্তিকে ৩-জি ও ২-জি কাভারেজ বিস্তারে এবং গ্রাহকের অভিজ্ঞতা উন্নয়নে ৩৩০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এই সময়ে ১৪১টি ২-জি এবং ২২৫টি ৩-জি বেস স্টেশন (বিটিএস) নেটওয়ার্কে যুক্ত হয়েছে, ফলে মোট ২-জি বিটিএস এর সংখ্যা দাড়িয়েছে ১২,৩৬৩টি এবং ৩-জি বিটিএস ১১,৫৫৭টি। এই প্রান্তিকে প্রতিষ্ঠানটি রাষ্ট্রীয় কোষাগারে কর, ভ্যাট, শুল্ক ও লাইসেন্স ফি আকারে ১৬৪০ কোটি টাকা জমা দিয়েছে, যা মোট রাজস্বের ৫০.৬ ভাগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রামীণফোনগ্রামীণফোন ইন্টারনেট
শেয়ারTweetPin

সর্বশেষ

এক ফ্রেমে আফজাল-মিমি!

আগস্ট ৩, ২০২৬

ঢাকায় আসছেন মার্কিন নৌবাহিনীর এক শীর্ষ কমান্ডার

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কাশ্মির ইস্যুতে পাকিস্তানের অবস্থান প্রশ্নের মুখে

আগস্ট ৩, ২০২৬

‘ছাগলকাণ্ডে’ আলোচিত সেই মতিউর রহমানের বিচার বিষয়ে যা জানা গেল

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বিরোধীদল হুমকি-ধামকি দিয়ে স্বৈরাচারের ভাষায় কথা বলছে’

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT