চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রামীণফোনের ৩ হাজার টাওয়ার ব্যবহার করছে অন্য অপারেটররা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৪ অপরাহ্ণ ১৮, জুলাই ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

নিজস্ব ৩ হাজার মুঠোফোন টাওয়ার অন্য অপারেটরদের ব্যবহার করতে দিয়েছে গ্রাহক সংখ্যায় দেশের শীর্ষ মোবাইলফোন অপারেটর গ্রামীণফোন। বাংলাদেশের কোন মোবাইল অপারেটরের শেয়ার করা বেজ ট্রান্সিভার স্টেশন (বিটিএস) সাইটের মধ্যে এটাই সর্বোচ্চ।

বিটিআরসি প্যাসিভ টেলিযোগাযোগ অবকাঠামো ব্যবহারের অনুমতি দিলে গ্রামীণফোন ২০০৯ এ সাইট শেয়ারিং শুরু করে এবং ইন্টারনেট সেবা প্রদানকারী কিউবি ছিল প্রথম গ্রাহক।

মঙ্গলবার পাঠানো এক সংবাদবিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানায়, প্রতিষ্ঠানটি নিজস্ব নেটওয়ার্ক এবং সবচেয়ে বেশি বিটিএস সাইট নিয়ে সবাইকে অবকাঠামো ব্যবহার করতে দিতে প্রস্তুত। এর ফলে সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে।

গ্রামীণফোনের হেড অফ ইনফ্রাস্ট্রাকচার বিজনেস মাইনুর রহমান ভূইয়া বলেন,” বিটিআরসি ২০০৮ এ অবকাঠামো শেয়ারিং নীতিমালা প্রকাশ করার পর থেকে এখন পর্যন্ত অপারেটররা প্রায় ৮০০০ সাইট একে অপরকে ব্যবহার করতে দিয়েছে, যা একই সময়ে স্থাপিত হওয়া বিটিএস এর ৫০ শতাংশেরও বেশি।”

মোবাইল টাওয়ার ব্যবস্থাপনার জন্য বিটিআরসির পৃথক লাইসেন্স দেয়ার উদ্যোগ এবং তাতে মোবাইল অপারেটরদের অংশগ্রহণের সুযোগ না থাকা প্রসঙ্গে গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি বলেন,” মোবাইল অপারেটরদের বিদ্যমান টাওয়ার নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও অন্যকে ব্যবহার করতে দেয়ার ক্ষমতা অব্যাহত রাখা উচিত, একই সঙ্গে টাওয়ারের লাইসেন্সধারীদেরও রাখা উচিৎ। এর মাধ্যমে টেলিযোগযোগ শিল্পে একটি প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় থাকবে।এছাড়া এতে গ্রাহকদের জন্য উন্নত নেটওয়ার্ক নিশ্চত হবে।”

অবকাঠামোর পারস্পারিক ব্যবহারের ফলে অপারেটরদের বড় আকারের মূলধনী বিনিয়োগ উদ্বৃত্ত থাকে, তারা তাদের মূল ব্যবসায় মনোনিবেশ করতে পারে আর একই সাথে সরকারী কোষাগারে অর্জিত রাজস্বের একটি অংশ জমা হয়। এ ছাড়াও কম জায়গার ব্যবহার ও কম বিদ্যুত ব্যবহার নিশ্চিত করে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ মাধ্যমে পরিবেশ রক্ষা করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রামীনফোনটাওয়ারবিটিএস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: শেখ হাসিনা

জুলাই ১০, ২০২৬

৩০তম জন্মদিনে ৩০০ গাছ লাগালেন অভিনেত্রী চমক

জুলাই ১০, ২০২৬

ব্রাজিল ফুটবলে না পারলেও, চুমুতে বিশ্বরেকর্ড

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

উৎসবের (ইউটিএসএসওবি) নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT