চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রামীণফোনের কাছে বিটিআরসির দাবির টাকা বিষয়ে আদেশ রোববার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৪ পূর্বাহ্ন ১৮, নভেম্বর ২০১৯
- সেমি লিড, আদালত, তথ্যপ্রযুক্তি
A A
বিটিআরসি-গ্রামীণফোন

গ্রামীণফোনের কাছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির নিরীক্ষা দাবির ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা বিষয়ে আপিল বিভাগের আদেশ হবে আগামী রোববার। তবে গ্রামীণফোনকে এই সময়ের মধ্যে অন্য কোনো ফোরামে এ বিষয়ে মধ্যস্থতা না করতে বলা হয়েছে।

সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আজ আদালতে বিটিআরসির পক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও খন্দকার রেজা-ই-রাকিব। আর গ্রামীণফোনের পক্ষে ছিলেন আইনজীবী শেখ ফজলে নূর তাপস, এ এম আমিন উদ্দিন ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী, শরীফ ভূঁইয়া ও আইনজীবী তানিম হোসেইন শাওন।

এর আগে গত ১৪ নভেম্বর গ্রামীণফোনের পক্ষ থেকে আপিল বিভাগকে জানানো হয় যে, তারা অর্থমন্ত্রী ও টেলিযোগাযোগমন্ত্রীর সাথে সমঝোতা বৈঠকের প্রস্তাবনা অনুযায়ী ২০০ কোটি টাকা বিটিআরসিকে দিতে রাজি আছে।

গত ৩ অক্টোবর অর্থমন্ত্রী ও টেলিযোগাযোগমন্ত্রীর সাথে গ্রামীণফোনের এক সমঝোতা বৈঠকে পাঁচটি প্রস্তাব তুলে ধরা হয়।

প্রস্তাবগুলো হলো: ১. দুই পক্ষ একটি কমিটি গঠন করে পাওনা পরীক্ষা অথবা পরীক্ষার পদ্ধতি বের করবে। ২. বিটিআরসি লাইসেন্স বাতিলের কারণ দর্শানোর নোটিশ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। অন্যদিকে অপারেটররা মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেবে। ৩. অর্থমন্ত্রী, টেলিযোগাযোগমন্ত্রী, এনবিআর ও বিটিআরসির চেয়ারম্যান কমিটির কার্যক্রম পর্যবেক্ষণে রাখবেন। ৪. কমিটি গঠন ও কমিটির কাজ শুরুর আগে আগামী সাত দিনের মধ্যে গ্রামীণফোন ১০০ কোটি ও পরের এক মাসের মধ্যে ১০০ কোটি টাকা বিটিআরসিকে দেবে। রবি দেবে দুই দফায় ৫০ কোটি টাকা। ৫. এসব প্রস্তাব দুই অপারেটর তাদের যথাযথ কর্তৃপক্ষের কাছে পর্যালোচনা ও অনুমোদনের জন্য উপস্থাপন করবে।

Reneta

গ্রামীণফোনের কাছে ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা এবং রবির কাছে ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা পাওনা রয়েছে বলে চলতি বছর দাবি করে বিটিআরসি। এ পাওনার উৎস গ্রামীণফোনের ওপর ১৯৯৭ থেকে ২০১১ সাল পর্যন্ত এবং রবির ওপর ১৯৯৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত। তবে গ্রামীণফোন ও রবি সব সময় বলে আসছে যে তাদের যুক্তি নিরীক্ষায় বিবেচনায় নেওয়া হয়নি।

একপর্যায়ে বিটিআরসির দাবি করা টাকার অঙ্ক নিয়ে আপত্তি তুলে নিম্ন আদালতে একটি টাইটেল স্যুট (স্বত্তের মামলা) মামলা করে গ্রামীণফোন। ওই মামলাটি আদালত গ্রহণ করে। ওই টাইটেল স্যুটের অধীনেই গ্রামীণফোন বিটিআরসির পাওনা আদায়ের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করে, যা গত ২৮ অাগস্ট নিম্ন আদালত খারিজ করে দেয়।

নিম্ন আদালতের খারিজ আদেশের বিরুদ্ধে পরে হাইকোর্টে আপিল করে গ্রামীণফোন। এরপর সে আপিলটি শুনানির জন্য গ্রহণ করে বিটিআরসির পাওনা আদায়ের ওপর দুই মাসের নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। সেই সাথে গ্রামীণের আপিল আবেদনটি ৫ নভেম্বর শুনানির জন্য দিন ধার্য করা হয়।

এদিকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিটিআরসির করা এক লিভ টু আপিলের শুনানির পর গ্রামীণফোন ন্যূনতম কত টাকা দিতে পারবে তা জানতে চান আপিল বেঞ্চ। তবে টাকা দেয়ার বিষয়ে জানাতে পরে সময় নেয় গ্রামীণফোন।

Jui  Banner Campaign
ট্যাগ: গ্রামীণফোনবিটিআরসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদের আগেই ফ্যামিলি কার্ড দিতে অর্থমন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা প্রস্তুতি

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

যে অভিযোগে গ্রেপ্তার হিরো আলম

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা

পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে ১৩ জন নিহত

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৭ জন, মোটরসাইকেলে সর্বোচ্চ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT