চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রামীণফোনের নতুন সিইও মাইকেল ফোলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৪ পূর্বাহ্ন ০৮, মে ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

বেসরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মাইকেল ফোলিকে নিয়োগ দিয়েছে কোম্পানিটির বোর্ড অফ ডিরেক্টরস। এই নিয়োগ আগামী ২৬ মে থেকে কার্যকর হবে।

গত অক্টোবর থেকে গ্রামীণফোনের অস্থায়ী সিইও হিসেবে কর্মরত পেটার বি ফারবার্গ এই নিয়োগের পর থেকে প্রতিষ্ঠানটির বোর্ড অফ ডিরেক্টরস-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

এছাড়াও বোর্ড অফ ডিরেক্টরস ইয়াসির আজমানকে উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ করেছে। আজমান একই সঙ্গে কোম্পানির প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে কাজ করবেন এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে গ্রামীণফোন ও টেলিনরের এমার্জিং এশিয়া ক্লাস্টার-এর ডিজিটাল ও কমার্শিয়াল স্ট্র্যাটেজি দেখবেন।

রোববার গ্রামীণফোনের ১৭৭ তম বোর্ড মিটিংয়ের পর এ ঘোষণা দেয়া হয়।

মাইকেল গ্রামীণফোনকে বাংলাদেশের ডিজিটালকরণের পরবর্তী পর্যায়ে নেতৃত্ব দেয়ার চ্যালেঞ্জ নেয়ায় আনন্দিত বলে জানিয়েছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট এবং সিইও সিগভে ব্রেক্কে। তিনি বলেন, ‘গ্রামীণফোন বর্তমানে একটি শক্তিশালী অবস্থানে আছে এবং এর সব কর্মীকে সঙ্গে নিয়ে বর্তমান গতিপথ বজায় রাখাই হবে মাইকেলের কাজ।’

মাইকেল ফোলি একজন কানাডীয় নাগরিক। ২০১৪ সাল থেকে তিনি টেলিনরে কাজ করছেন। সর্বশেষ তিনি টেলিনর বুলগেরিয়ার সিইও ছিলেন এবং এর আগে টেলিনর পাকিস্তানের সিইও হিসেবেও কাজ করেছেন।

Reneta

টেলিযোগযোগ, খুচরা বিক্রয় এবং গেমিং খাতে মাইকেলের উন্নত ও উন্নয়নশীল বাজারে বিক্রয়, বিপণন ও পরিচালনার বিষয়ে ৩০ বছরের অভিজ্ঞতা আছে। তিনি প্রাতিষ্ঠানিক মনোবিজ্ঞান বিষয়ে মন্ট্রিলের ম্যাকগিল ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পাওয়ার প্রতিক্রিয়া হিসেবে মাইকেল ফোলি বলেন, ‘কানেকটিভিটি ও ডিজিটালাইজেশন যখন বাংলাদেশকে বদলে দিচ্ছে তখন গ্রামীণফোনের অংশ হতে পেরে আমি সম্মানিত ও উদ্দীপ্ত বোধ করছি।’

অন্যদিকে বোর্ড অফ ডিরেক্টরস-এর নতুন চেয়ারম্যান ফারবার্গ এশিয়াতে টেলিনর গ্রুপের এমার্জিং মার্কেট ক্লাস্টার-এর প্রধান এবং গ্রুপের নির্বাহী পরিচালনা দলের সদস্য হিসেবে কর্মরত থাকবেন।

 

Jui  Banner Campaign
ট্যাগ: গ্রামীণফোন
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT