চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যাস সংকট: রাজধানীতে খাবারের দোকানে দীর্ঘ লাইন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ন ১৭, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

শনিবার থেকে দুর্ভোগ শুরু হলেও গত ৩৬ ঘণ্টায় ঠিক হয়নি গ্যাস সরবরাহ। রোববার ১১টা নাগাদ মোহাম্মদপুরের কয়েকটি এলাকায় গ্যাস আসলেও তা রান্নার জন্য উপযোগী ছিল না।

একদিনের মধ্যে গ্যাস সরবরাহ ঠিক হয়ে যাবে দাবি করেছিল গ্যাস ট্রান্সমিশন কোম্পানির কর্তৃপক্ষ। কিন্তু এখনো রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ ঠিক হয়নি। ফলে ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী। শুকনো খাবার আর হোটেলের খাবারই এখন তাদের ভরসা।

স্থানীয়রা বলছেন, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় প্রায় প্রতিটি বাসায় দীর্ঘদিন ধরেই গ্যাস সংকট। আর শনিবার সকাল থেকে নেই গ্যাস। শুধু মোহাম্মদপুরই নয় গাবতলী, মিরপুর, ধানমন্ডি, আজিমপুর, হাজারীবাগসহ বেশকিছু এলাকায় চলছে এমন তীব্র গ্যাস সংকট। হঠাৎ করে অনেক এলাকায় গ্যাস না থাকায় অনেকটাই বিপাকে রাজধানীবাসী।

মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাসিন্দা তাসনিমা খান চ্যানেল আই অনলাইনকে বলেন, রোরবার দুপুরে গ্যাস এসেছে, কিন্তু একদম টিপ টিপ অবস্থা। গতকাল থেকেই শুকনো খাবার আর হোটেলের খাবারই ছিল ভরসা।

হাজারিবাগের বাসিন্দা সালমা আহমেদ জানান, সকাল থেকে গ্যাস না থাকায় বাসায় কোনো রান্নাবান্না হয়নি। আর বাসার আশপাশেও কোনো খাবারের দোকান নেই। সব মিলিয়ে বাচ্চাকাচ্চা নিয়ে চরম ভোগান্তিতে আছি। সকালে কলা-রুটি খেয়ে অফিসে আসতে হয়েছে আর বাচ্চাদের টিফিন ছাড়াই স্কুলে পাঠাতে হয়েছে।

রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকা ঘুরে দেখা যায়, বাসাবাড়িতে গ্যাস সরবরাহ না থাকায় চরম বিপাকে পড়েছেন বাসিন্দারা। খাবারের দোকানে সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের খাবারের জন্য লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে। সুযোগ বুঝে খাবারের দোকানিরাও চড়া মূল্য হাঁকাচ্ছেন। এছাড়া অনেক দোকান আগাম প্রস্তুতি না থাকায় ক্রেতাদের চাহিদা অনুযায়ী খাবার দিতে পারছেন না।

Reneta

অন্যদিকে গ্যাস না থাকায় এসব এলাকায় কেউ কেউ ভিড় করছে ইলেকট্রিক সামগ্রীর দোকানে। তারা এলপি গ্যাস, রাইস কুকার কিনে বাড়ি ফিরছে।

সাভারের আশুলিয়ায় পাইপ লাইনে ত্রুটির কারণে গত শুক্রবার থেকে রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

দুর্ভোগে পড়া এসব মানুষকে আশ্বস্ত করে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি (জিটিসিএল) জানিয়েছে ত্রুটি মেরামতে সর্বোচ্চ চেষ্টা চলছে। রোববার সকাল ৮টার দিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছিল জিটিসিএল। কিন্তু বেলা ১২টা পর্যন্ত তা স্বাভাবিক হয়নি। এ পরিস্থিতিতে গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করেছে সংস্থাটি।

গ্যাস ট্রান্সমিশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আলী মো. আল মামুদ বলেন, আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করছি।

তিতাস গ্যাসের জনসংযোগ কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য আশুলিয়া ও আমিনবাজার সি‌জিএস প্ল্যান্ট হ‌তে তিতাসের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এর ফলে সকাল ৮ টা থেকে রাজধানীর আশুলিয়া, সাভার, আমিনবাজার, গাবতলী, মিরপুর, পাইকপাড়া, পীরেরবাগ, কল্যাণপুর, শ্যামলী, রিং‌রোড, মনসুরাবাদ, কাদিরাবাদ, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানম‌ণ্ডি, আজিমপুর, হাজারীবাগসহ বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: গ্যাস সংকট
শেয়ারTweetPin

সর্বশেষ

৪০টিরও বেশি কেন্দ্রে পোলিং এজেন্টদের স্বাক্ষর ছাড়াই ফলাফল শিট: আমিনুল

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

কততম হলেন জিএম কাদের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নাটকীয় জুটিতে কানাডাকে হারাল আরব আমিরাত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

রোমান্সের বিবর্তন: দশ দশকের সেরা দশ ছবি

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

‘প্রিয়তমা’সহ আইস্ক্রিনের ‘ভালোবাসাবাসি’-তে যা আছে!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT