চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যাস লাইনের প্রলোভনে কোটি টাকা প্রতারণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২০
- সেমি লিড, অপরাধ
A A

তিতাস গ্যাসের কর্মকর্তা ও ঠিকাদার পরিচয় দিয়ে রাজধানীতে বিভিন্ন বাসা বাড়িতে, বাণিজ্যিক ভবনে এবং রেঁস্তোরায় লাইন সংযোগের প্রলোভন দিয়ে কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র।

গতকাল শনিবার যাত্রাবাড়ী ও মতিঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে সেই প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেপ্তাররা হলেন, মো. শাহাদত খান (৪৫), মো. আফতাই উদ্দিন রাহাত (২৪), মো. জাহিদুর রহমান ওরফে জাবেদ (৪৩), জাহাঙ্গীর আলম (৫০), মো. ফরিদ হোসেন ওরফে আসলাম (৪০)।

এসময় শাহাদত খানের কাছ থেকে প্রতারণা করে নেয়া ১ লাখ বিশ হাজার টাকাও জব্দ করা হয়।

রোববার সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার শারমীন জাহান চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তাররা তিতাস গ্যাসের লাইন সংযোগকারী প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা অন্যান্য সহযোগীসহ ঢাকা শহরের বিভিন্ন বাসা বাড়িতে ও বাণিজ্যিক ভবনে এবং রেঁস্তোরায় তিতাস গ্যাসের অফিসার এবং ঠিকাদার পরিচয় দিয়া লাইন সংযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিত।’

সিআইডির বিশেষ পুলিশ সুপার (ঢাকা মেট্রো-পূর্ব) কানিজ ফাতেমা চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘গ্রেপ্তার আসামিরা বংশালের আগামাছি লেনের বাসিন্দা মো. আল মাসুদের কাছ থেকে তার শাহবাগের ক্যাফে আল মাসুদ হোটেলে তিতাস গ্যাসের ৩০০ সিএফটি গ্যাস সংযোগ দেওয়ার নামে নিজেদেরকে তিতাস গ্যাস কোম্পানির ঠিকাদার ও অফিসার পরিচয় দিয়ে গত বছরের অক্টোবর মাসে ৪৯ লাখ পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নেয়।’

Reneta

‘‘এছাড়াও তারা তিতাস গ্যাসের কর্মকর্তা পরিচয় দিয়ে কোটি কোটি টাকা প্রতারণামূলকভাবে হাতিয়ে নিয়েছে। এ বিষয়ে যাত্রাবাড়ী থানার মামলা (নং- ১১৯) করা হয়। যা সিআইডির ডেমরা ইউনিটে তদন্তধীন রয়েছে।’’

এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান কানিজ ফাতেমা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তিতাস গ্যাসপ্রতারক চক্রসিআইডি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

জুলাই ৮, ২০২৬
ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা

জুলাই ৮, ২০২৬
রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার সরকারসহ সব পক্ষের সাথে আলোচনার কথা জানালেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারসহ সব পক্ষের সাথে আলোচনা চলবে: প্রধানমন্ত্রী

জুলাই ৮, ২০২৬

শপথ নিল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT