চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ নেই: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ন ০৫, জুলাই ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন: গ্যাসের দাম যৌক্তিক কারণে সমন্বয় করা হয়েছে। এটা পুনর্বিবেচনা করার সুযোগ নেই।

শুক্রবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। কাদের বলেন: গ্যাসের দাম বৃদ্ধির বিষয়ে আমি কথা বলেছি। দাম বৃদ্ধির পেছনে যৌক্তিক কিছু বিষয় রয়েছে। যার কারণে গ্যাসের দামের সমন্বয় করা হয়েছে। সমন্বয়ের জন্য এর যৌক্তিকতা অনস্বীকার্য। এখন পুনর্বিবেচনা করা হবে কিনা সেটা সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের বিষয়। আমার মনে হয় না এখানে পুনর্বিবেচনার কোন সুযোগ আছে।

১৪ দলের শরিক দলকে গ্যাসের দাম বৃদ্ধির বিরোধীতা না করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন: গ্যাসে প্রতি বছর সরকারের প্রচুর ভর্তুকি দিতে হয়। এখন গ্যাসের দাম সমন্বয় করা হলো এরপরও অনেক টাকা সরকারকে ভর্তুকি দিয়ে যেতে হবে। দাম বৃদ্ধির কারণ যৌক্তিক। এটা মেনে নেয়ার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। ১৪ দলের যারা গ্যাসের দাম বৃদ্ধির বিরোধিতা করছেন আমি তাদের বৃদ্ধির পেছনে যৌক্তিক বিষয়গুলো অনুধাবন করার জন্য অনুরোধ করছি।

গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে শরিক দলগুলোর মুখোমুখি আওয়ামী লীগ। মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১৪ দলীয় জোটের বৈঠকে গ্যাসের দাম বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখতে আহ্বান জানান খোদ দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

সভায় গ্যাসের দাম বৃদ্ধির সমালোচনা করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন: গ্যাসের সংকট, জনগণের সংকট। রেগুলেটরি কমিশন গ্যাসের দাম বৃদ্ধি করে আইনের বরখেলাপ করেছে। ১৪ দল মনে করে গ্যাসের মূল্যবৃদ্ধি যৌক্তিক নয়।

তিনি আরও বলেন: গ্যাসের অতিরিক্ত দাম বৃদ্ধির বিষয়টি প্রত্যাহার করতে হবে। গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সংসদে আলাপ–আলোচনা করতে হবে।

Reneta

পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন: গ্যাসের দাম বৃদ্ধি জনগণের ওপর বাড়তি চাপ। গ্যাসের দাম বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে। সামাজিক অস্থিরতা থেকে দেশকে রক্ষা করতে হলে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।

এদিকে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ৭ জুলাই সারাদেশে আধা বেলা হরতালের ডাক দিয়েছে বামপন্থী দলগুলোর সমন্বয়ে গঠিত বাম গণতান্ত্রিক জোট।

গত রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আবাসিকে এক চুলার গ্যাসের দাম ৭৫০ থেকে বাড়িয়ে ৯২৫ টাকা এবং দুই চুলার গ্যাসের দাম ৮০০ থেকে বাড়িয়ে ৯৭৫ টাকা করার ঘোষণা দেয়। যা ১ জুলাই থেকেই কার্যকর করা হয়েছে। আবাসিকের গ্যাসে দাম ছাড়াও সিএনজিসহ অন্যান্য ক্ষেত্রে ব্যবহৃত গ্যাসের দামও বাড়ানো হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরগ্যাসের দাম
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের মানুষ পরিবর্তন চায় কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী: জামায়াত আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ডিআরইউ ব্যাডমিন্টন দ্বৈতে চ্যাম্পিয়ন মাসুম-সাব্বির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বিশ্বকাপের মাঝে ভারত ছাড়লেন আমিরাতের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মঙ্গলবার ৮ লেখকের হাতে তুলে দেয়া হবে ‘ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নৌবাহিনীর অভিযানে টেকনাফে ২৫ কোটি টাকার ইয়াবা জব্দ

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT