চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যালাক্সির দ্বারে ভাস্কর্য হয়ে রইলেন বেকহ্যাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৮ অপরাহ্ন ০৩, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

২০০৭ সালের আগে যুক্তরাষ্ট্রের ঘরোয়া মেজর সকার লিগ (এমএলএস) নিয়ে খুব একটা আগ্রহ দেখা যায়নি ফুটবল ভক্তদের মাঝে। রিয়াল মাদ্রিদ থেকে যখন ডেভিড বেকহ্যামকে সেই বছরের মার্চে দলে টানল এমএলএস দল এলএ গ্যালাক্সি, দৃশ্যটা রীতিমত পাল্টাতে শুরু করল। জ্লাতান ইব্রাহিমোভিচদের মতো বিশ্বের নামকরা ফুটবলাররা খেলায় এমএলএস নিয়ে এখন বেশ আগ্রহ ফুটবল ভক্তদের মাঝে।

এই আগ্রহ জন্মানোর পেছনে সিকিভাগ কৃতিত্বটা চাইলে নিজের নামে নিতে পারেন বেকহ্যাম! ইংল্যান্ডের সাবেক অধিনায়ক সেটির যোগ্য দাবিদারও বটে। রিয়াল, ম্যানচেস্টার ইউনাইটেড কাঁপানো সাবেক মিডফিল্ডারের প্রতি নিজেদের কৃতজ্ঞতা প্রকাশ করতে সর্বোচ্চ চেষ্টা করেছে এলএ গ্যালাক্সিও। ক্লাবটিতে বেকহ্যামের যোগদানের এক যুগপূর্তি উপলক্ষে নিজেদের স্টেডিয়ামের বাইরে বেকহ্যামের একটি ভাস্কর্য উন্মোচন করেছে তারা। এমএলএস ইতিহাসে প্রথমবারের মতো কোনো খেলোয়াড়ের ভাস্কর্য উন্মোচন করল কোনো ক্লাব।

শুধু নাম দিয়ে কিন্তু যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হননি বেকহ্যাম, নিজের ক্যারিশমা কাজে লাগিয়েছেন মাঠেও। পাঁচ মৌসুম খেলেছেন সেখানে। মোট ১২৪ ম্যাচ খেলে ২০ গোল করেছেন, দুবার লিগ শিরোপাও উঠেছে হাতে।

সাবেক ক্লাবের এমন কৃতজ্ঞতা প্রকাশে স্বাভাবিকভাবেই আপ্লুত হয়েছেন বেকহ্যাম। নিজ হাতে ভাস্কর্য উন্মোচনের দিনে এলএ গ্যালাক্সির প্রতি নিজের ভালোবাসা প্রকাশে কার্পণ্য করলেন না ৪৩ বছর বয়সী তারকা, ‘আমার স্বপ্ন আজ সত্যি হল।’

‘আমি ভীষণ গর্বিত যে আমাকে চিরতরুণ করে রাখার জন্য আপনারা এমন উদ্যোগ নিয়েছেন। আমার পরিবার বিশেষ করে বাচ্চারা এখানে খুব শীঘ্রই আসবে। এসে দেখবে আমরা কী করেছি, কী অর্জন করেছি।’

কেবল ভাস্কর্যই উন্মোচিত হয়নি, বেকহ্যামকে জয়ও উপহার দিয়েছে এলএ গ্যালাক্সি। মৌসুমের উদ্বোধনী ম্যাচে বাস্তিয়ান শোয়াইনস্টাইগারের শিকাগো ফায়ারকে ২-১ গোলে হারিয়েছে জ্লাতান ইব্রাহিমোভিচদের গ্যালাক্সি। ম্যাচে দলটির হয়ে জয়সূচক গোল করেন সুইডিশদের সাবেক ফরোয়ার্ড।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেভিড বেকহ্যামলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্র্যাক ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী বৈশাখী উৎসব শুরু

এপ্রিল ১৫, ২০২৬

যুক্তরাষ্ট্রে মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে মামলা

এপ্রিল ১৫, ২০২৬

ড. মো. আলী আফজাল: কৃষি বিজ্ঞানের প্রবাদপুরুষ ও আধুনিক আবাসনখাতের স্বপ্নদ্রষ্টা

এপ্রিল ১৫, ২০২৬

ব্যয় কমানোর লক্ষ্যে ২ হাজার কর্মী ছাঁটাই করবে বিবিসি

এপ্রিল ১৫, ২০২৬

বায়ার্নের প্রতিশোধ, নাকি রিয়ালের প্রত্যাবর্তন

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT