স্প্যানিশ লা লিগায় গ্যারেথ বেলে’র জোড়া গোলে লেগানেসকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
বার্নাব্যুতে খেলার শুরু থেকে মাঠে প্রাধান্য বিস্তার করে স্প্যানিশ জায়ান্টরা। ৩৮ মিনিটে দলের ওয়েলস ফরোয়ার্ড গ্যারেথ বেলের গোলে ১-০ তে লিড নেয় রিয়াল।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে টনি ক্রুসের ফ্রি-কিক থেকে মোরাটার পাসে ব্যবধান গড়ায় ২-০ তে। ৭৬ মিনিটে মোরাটা’র গোলে ৩-০ তে জয় পায় রিয়াল মাদ্রিদ। এ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রিয়াল।
৫ পয়েন্ট পেছনে থেকে দু’নম্বরে বার্সেলোনা এবং তিনে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ







