চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গৌরবের রেকর্ড অক্ষুণ্ণ রাখল অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৮ পূর্বাহ্ণ ২৭, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিসবেনের গ্যাবায় ১৯৮৮ সালের পর কখনই টেস্ট হারেনি অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের ‘কৃতিত্বে’ গৌরবের এ রেকর্ডটা অক্ষুন্ন রাখল অজিরা। অ্যাশেজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে ১০ উইকেটে রীতিমত বিধ্বস্ত করেছে স্বাগতিকরা।

টেস্ট জিততে পঞ্চম ও শেষ দিন ১০ উইকেট হাতে নিয়ে মাত্র ৫৬ রান দরকার ছিল অস্ট্রেলিয়ার। এক ঘণ্টারও কম সময়ে সেই রান তুলে নেন দুই ওপেনার। ডেভিড ওয়ার্নার ৮৭ ও অভিষিক্ত ক্যামেরন বেনক্রফট ৮২ রানে অপরাজিত থাকেন।

১৭০ রানের জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটেই ১১৪ রান তুলে চতুর্থ দিন শেষ করে অস্ট্রেলিয়া। ওয়ার্নার ও ক্যামেরন বেনক্রফট উদ্বোধনী জুটিতে শতরান তুলে অবিচ্ছিন্ন থেকে মাঠ ছাড়েন।

দুই ওপেনারের কল্যাণে ৩৪ ওভারে ১১৪ রান তুলে স্বাগতিকরা জয়ের কাছাকাছি পৌঁছে যায় আগের দিনই। ওয়ার্নার ক্যারিয়ারের ২৫তম হাফসেঞ্চুরি পান ৭৪ বলে। এ ম্যাচেই অভিষেক ঘটা বেনক্রফট ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরিটা তুলে নেন ১১১ বলে।

তিনদিন শেষেও লড়াইটা ছিল ৫০-৫০। গ্যাবায় ৩১ বছর পর জয়ের স্বপ্ন দেখছিল ইংলিশরা। কিন্তু চতুর্থ দিনের হতশ্রী পারফরম্যান্স ইংলিশদের ঠেলে দেয় খাদের কিনারে। দ্বিতীয় উইকেটে ৩৩ রান নিয়ে রোববার ব্যাটিংয়ে নামা সফরকারীরা শেষ ৬ উইকেট হারায় মাত্র ৮২ রানে।

বিপর্যয়ের মধ্যে অধিনায়ক জো রুটই শুধু হাফসেঞ্চুরির নাগাল পেয়েছেন। ১০৪ বলে ৫১ রান করে তিনি জস হ্যাজেলউডের বলে লেগ বিফোর হন। হ্যাজেলউড, মিচেল স্টার্ক ও নাথান লায়ন তিনটি করে উইকেট নেন। প্যাট কামিন্সের শিকার একটি।

Reneta

সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৩০২ ও ১৯৫ (রুট ৫১, বেয়ারস্টো ৪২, মঈন ৪০; হ্যাজেলউড ৩/৪৬, স্টার্ক ৩/৫১, লায়ন ৩/৬৭)
অস্ট্রেলিয়া: ৩২৮ ও ১৭৩/০ (ওয়ার্নার ৮৭*, বেনক্রফট ৮২*)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ ২০১৭-১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভিনদেশে যেদিন এক মানবিক প্রধানমন্ত্রীকে দেখে রোহিঙ্গারা

পরবর্তী

পর্যবেক্ষণ পড়া শেষে জানা যাবে রায়

পরবর্তী
বিডিআর বিদ্রোহ-পিলখানা-রায়

পর্যবেক্ষণ পড়া শেষে জানা যাবে রায়

মিস ইউনিভার্স ২০১৭ ডেমি-লেই নেল-পিটারসের বিজয় উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

যেভাবে মিস ইউনিভার্স-২০১৭ হলেন ডেমি-লেই নেল-পিটারস

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT