বিনোদন

গোয়েন্দা রূপে পর্দায় আসছেন ক্রিশ্চিয়ান বেল

Man with brown hair and beard smiling in a black suit. Channel i News - চ্যানেল আই নিউজ

Close-up of a man with brown hair and beard, smiling, wearing a black suit, against a blurred background. Channel i News – চ্যানেল আই নিউজ

গোয়েন্দা রূপে পর্দায় আসছেন হলিউড অভিনেতা ক্রিশ্চিয়ান বেল। স্কট কুপারের ‘দ্য পেইল ব্লু আই’ ছবিতে গোয়েন্দা চরিত্রে দেখা দিবেন অভিনেতা।

লুইস বেয়ার্ডের ২০০৩ সালের একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি করা হবে ‘দ্য পেইল ব্লু আই’ ছবিটি। থ্রিলার ঘরানার এই ছবিটিতে দেখানো হবে ১৮৩০ সালে ইউএস মিলিটারি অ্যাকাডেমিতে পর পর একইভাবে বেশ কয়েকটি খুন হয়। খুনের রহস্য উন্মোচন করার চেষ্টা করতে দেখা যাবে গোয়েন্দা ক্রিশ্চিয়ান বেলকে।

নির্মাতা জানান, প্রায় দশ বছর আগে এই ছবি নির্মাণের পরিকল্পনা করেছিলেন তিনি। তবে তখন মূল চরিত্রে অভিনয়ের জন্য ক্রিশ্চিয়ান বেলের বয়স অনেক কম ছিল। তবে এখন অভিনেতার বয়স মূল চরিত্রের সাথে মানিয়েছে। তাই অভিনেতাকে পেয়ে তিনি খুব খুশি।

ক্রিশ্চিয়ান বেল বর্তমানে মার্ভেলের ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ এর শুটিং করছেন। এছাড়াও তার হাতে আছে ডেভিড ও’রাসেলের একটি সিনেমা।

বিষয়:ক্রিশ্চিয়ান বেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…