চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোয়েন্দা নজরদারিতে ২৩ শিক্ষা প্রতিষ্ঠান

মোস্তফা মল্লিক মোস্তফা মল্লিক
১:৪৭ অপরাহ্ণ ১৪, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দু’একজন শিক্ষকের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। গুলশানের ঘটনার পর
গোয়েন্দা নজরদারিতে আছে ইংরেজি মাধ্যম ও বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলে ২৩টি
প্রতিষ্ঠান।

এরমধ্যে রয়েছে ১৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ৯টি ইংরেজি মাধ্যম স্কুল। এসব শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেছেন, তথ্য লুকানোর চেষ্টা করা হলে তার পরিণাম
হবে ভয়াবহ।

বৃহম্পতিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বসুন্ধরা ক্যাম্পাস পরিদর্শন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি’র একটি তদন্ত দল। এ দলের নেতৃত্বে ছিলেন বুয়েটের শিক্ষক প্রফেসর ডক্টর দিল আফরোজা বেগম।

গত বছরের তদন্ত কার্যক্রমের সুপারিশ কতটা বাস্তবায়ন হয়েছে সেটা জানার জন্য এটি নিয়মিত পরিদর্শন হলেও জঙ্গি ইস্যুটি সামনে আসায় এ বিষয়েও নতুন করে তদন্ত করেছে দলটি।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের শীর্ষ বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের জঙ্গি সম্পৃক্ততার স্পষ্ট প্রমাণ আছে মন্ত্রণালয়ের কাছে।

তিনি বলেন, পরবর্তীতে এসব বিষয় সম্পর্কে আমাদের জানাতে বলেছিলাম তাদের। কিন্তু তারা কিছু উত্তর দেয়নি। সেই তথ্যগুলো আমাদের কাছে আছে। তারা উপলব্ধি করবে এমনটা ভেবেই আমরা এসব বিষয় পাবলিক করিনি। 

শিক্ষামন্ত্রী জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই গোয়েন্দা সংস্থাগুলো একাধিক প্রতিষ্ঠানকে নজরদারিতে রেখেছে। প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের তথ্য দিয়ে সহায়তা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, যারা গোয়েন্দারা নজর রাখছে। তাদের কাছ থেকেই আমরা তথ্য পেতে পারি। নর্থ সাউথ বা স্কলাস্টিকা বলছে, যে জঙ্গিরা তাদের ছাত্র ছিল। আমরা অনুরোধ করবো কেউ যেন কোনো তথ্য না লুকায়। কারণ এখন তথ্য লুকিয়ে চাপা দিয়ে রাখলেও একসময় সেটা বিশাল বড় আকার ধারণ করবে। তথ্য থাকলে দ্রুত আমাদের জানান।

গুলশান ও শেলাকিয়াতে হামলার পর ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানকে কঠোর নজরদারিতে রাখা হয়। এরই মধ্যে নর্থ সাউথ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় নিখোঁজ কিংবা দীর্ঘ দিন অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা দিয়েছে।

এর বাইরে নজরদারিতে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মানারাত, নর্দানের ঢাকা ও খুলনা ক্যাম্পাস, এশিয়ান বিশ্ববিদ্যালয়, বিজিসি ট্রাস্ট, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব চিটাগাং, দারুল ইহসান ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়সহ ১৪টি বিশ্ববিদ্যালয়।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুই জেলায় ‘গণপিটুনি’ ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

পরবর্তী

রিও অলিম্পিক: স্বাগতিক অ্যাথলেটদের উষ্ণ অভ্যর্থনা

পরবর্তী

রিও অলিম্পিক: স্বাগতিক অ্যাথলেটদের উষ্ণ অভ্যর্থনা

গুলশান হামলায় যেভাবে বেঁচে যান এক জাপানি নাগরিক

সর্বশেষ

ফাইল ছবি

আকাশ মেঘে ঢাকা, সারাদিনই থাকতে পারে বৃষ্টি

আগস্ট ২৮, ২০২৬

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT