কোপা আমেরিকার টানা দ্বিতীয়বারের চ্যাম্পিয়ন চিলিরই জয় জয়কার। গোল্ডেন বল জিতে নিয়েছেন চিলির ফরোয়ার্ড আলেক্সিজ সানচেজ। আর গোল্ডেন বুট জিতেছেন এডুয়ার্ডো ভারগাস।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে পানামার বিপক্ষে জোড়া গোল করেন ভারগাস। পরে কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর বিপক্ষে চার গোল করেন এই স্ট্রাইকার। সব মিলিয়ে একটি হ্যাটট্রিকসহ ৬ গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বল জিতে নেন ভারগাস।
দারুণ পারফরম্যান্স দেখিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন চিলি এবং ইংলিশ ক্লাব আর্সেনালের আক্রমণ ভাগের খেলোয়াড় আলেক্সিজ সানচেজ। গোল্ডেন গ্লাভসও যোগ হয়েছে চিলির পুরস্কারের তালিকায়। গোল্ডেন গ্লাভস জিতেছেন চিলিয়ান গোলরক্ষক ক্লাউডিয়া ব্রাভো।







