চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোল্ডেন গ্লোব জিতে রেকর্ড গড়লেন ট্রান্সজেন্ডার অভিনেত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

অস্কারের পর গোটা বিশ্বের সবচেয়ে চর্চিত অ্যাওয়ার্ড শো গোল্ডেন গ্লোব। বছরের সেরা চলচ্চিত্র ও টেলিভিশনের সেরা কাজগুলোকে স্বীকৃতি জানানো হয় গোল্ডেন গ্লোবে। এই পুরস্কারের বিরুদ্ধে বারবার বর্ণবিদ্বেষ, লিঙ্গ বৈষম্য, অস্বচ্ছতা এবং পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। তবে এবারের আয়োজন কিছুটা ব্যতিক্রম। প্রথমবারের মতো কোনো ট্রান্সজেন্ডার শিল্পীর হাতে সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে এবার।

টেলিভিশন সিরিজ (ড্রামা) বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন ট্রান্সজেন্ডার মিশেলা জ্যায় রড্রিগেজ। ‘পোজ’-এ অনবদ্য অভিনয়ের জন্য এই পুরস্কার জিতে নিয়ে ইতিহাস গড়েছেন ৩১ বছর বয়সী এই অভিনেত্রী। প্রতিক্রিয়ায় ইনস্টাগ্রাম পোস্টে নিজের পুরষ্কারটি অভিনেত্রী উৎসর্গ করেছেন এলজিবিটিকিউএআই কমিউনিটির সদস্যদের।

গ্লোল্ডেন গ্লোবের ৭৯ তম আসরে ড্রামা বিভাগে সেরা ছবির পুরস্কার জিতল ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’। জেন ক্যাম্পিয়ন একই ছবির জন্য জিতেছেন সেরা নির্মাতার পুরস্কার। সেরা অভিনেতার (ড্রামা) পুরস্কার জিতেছেন উইল স্মিথ (কিং রিচার্ড) এবং সেরা অভিনেত্রীর (ড্রামা) পুরস্কার জিতেছেন নিকোল কিডম্যান (বিয়িং দ্য রিকার্ডোস )।

স্টিভেন স্পিলবার্গের ‘ওয়েস্ট সাইড স্টোরি’ একাধিক পুরস্কার জিতে নিয়েছে। সেরা মিউজিক্যাল ছবি, সেরা অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি), সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছে এই ছবি। ‘টিক, টিক…বুম!’ ছবির জন্য সেরা অভিনেতার (কমেডি/ মিউজিক্যাল) পুরস্কার জিতে নিয়েছেন অ্যান্দ্রু গারফিল্ড।

সেরা টেলিভিশন সিরিজের (ড্রামা) পুরস্কার জিতে নিয়েছে ‘সাকসেশন’। একই ছবির জন্য টেলিভিশন সিরিজ (ড্রামা) বিভাগে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন সেরা জেরেমি স্ট্রং।

বিদেশি ভাষার সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘ড্রাইভ মাই কার’। অ্যানিমেশন বিভাগে সেরার তকমা পেয়েছে ‘এনক্যান্টো’।

Reneta

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসেছিল গোল্ডেন গ্লোবের ৭৯তম আসর। অমিক্রনের কারণে দর্শক ও অতিথি ছাড়াই আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের। মনোনয়নপ্রাপ্ত শিল্পীরাও ছিলেন না। শুধু নির্বাচিতদের উপস্থিতিতে অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ড্রাইভ মাই কারদ্য পাওয়ার অব দ্য ডগলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় লিঙ্গের দলের সঙ্গে মাদক ব্যবসার ভাগ-বিরোধ, পেট্রোল ঢেলে যুবক খুন

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন অর্থনৈতিক ও বাণিজ্যিক চ্যালেঞ্জের শঙ্কার কথা জানালেন শিল্পমন্ত্রী

মে ১৯, ২০২৬

ঠিক বছর ঘুরে এবার ছোট পর্দায় নীলচক্র!

মে ১৯, ২০২৬

গাইবান্ধায় পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চীফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT