চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গোলাপি’ হয়ে গেছে কলকাতার মিষ্টিও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫০ অপরাহ্ন ২২, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ইডেনে দিবা-রাত্রির টেস্টকে ঘিরে কলকাতায় সাজ সাজ রব। বাংলাদেশ-ভারতের প্রথম গোলাপি বলের টেস্টকে ঘিরে গোলাপি সাজে সেজেছে পুরো কলকাতা শহরই। বাদ যাচ্ছে না খাবারের দোকানগুলোও।

শুক্রবার থেকে শুরু হতে যাওয়া টেস্টের জন্য গোলাপি রঙের মিষ্টি পর্যন্ত তৈরি করা হয়েছে। দোকানগুলোতে এমন মিষ্টি দেখে রীতিমত অবাক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিও।

‘কলকাতার মিষ্টিও গোলাপি হয়ে গেছে’ -গোলাপি রঙের সন্দেশের ছবি দিয়ে নিজের টুইটার অ্যাকাউন্টে এমন পোস্ট দিয়েছেন সৌরভ গাঙ্গুলি। দিবা-রাত্রির টেস্টে ভারতের অভিষেক উপলক্ষে বিশেষভাবে তৈরি গোলাপি মিষ্টির আরও একটি ছবি দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক।

শুধু মিষ্টিই নয়, শহরের প্রধান প্রধান স্থাপনাগুলোও এখন গোলাপি। ভবনগুলোর কিছু ছবি টুইটারে পোস্ট দিয়েছেন সৌরভ। একটি ভিডিও শেয়ার করেছেন যাতে দেখা যাচ্ছে কলকাতার উচ্চতম বহুতল ভবনেও গোলাপির ছোঁয়া।

Reneta

এদিকে ইডেন টেস্টকে নিয়ে মানুষের আগ্রহের পারদ তুঙ্গে। ম্যাচের টিকিট না পেয়ে বেড়েছে হাহাকার। চড়া দামে চলছে কালোবাজারে টিকিট বিক্রি। কালোবাজারে টিকিট বিক্রির জন্য ৬ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

Jui  Banner Campaign
ট্যাগ: ইডেনের দিবা-রাত্রির টেস্টবাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশ দলের ভারত সফরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের মাঝে ভারত ছাড়লেন আমিরাতের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মঙ্গলবার ৮ লেখকের হাতে তুলে দেয়া হবে ‘ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

এবারের ভোট জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘এই চারটি দিন সত্যিই ম্যাজিক্যাল ছিল’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বাংলাদেশের জনগণকে আর রাস্তায় নামতে হবে না: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT