চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোলান মালভূমি ইসরায়েলকে দিলেন ট্রাম্প, গাজা উপত্যকায় যুদ্ধাবস্থা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৪ পূর্বাহ্ন ২৬, মার্চ ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
গোলান মালভূমি-ইসরায়েল-ফিলিস্তিন-ট্রাম্প-হামলা

তেল আবিবের উত্তরে একটি বাড়িতে রকেট হামলার জবাবে গাজা উপত্যকার বিরাট এলাকা জুড়ে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের দাবি, ফিলিস্তিনের কট্টর ইসলামপন্থি সংগঠন হামাসের ছোড়া একটি রকেট ইসরায়েলের তেল আবিবের উত্তরে অবস্থিত একটি বাড়িতে আঘাত করায় ৭ জন আহত হয়েছে। এরই প্রতিশোধ হিসেবে হামাসের রাজনৈতিক নেতার কার্যালয় এবং সামরিক গোয়েন্দা সদর দপ্তরসহ বেশ কিছু ভবনকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।

ইসরায়েলের বিমান হামলায় এ পর্যন্ত ৭ জন আহত হওয়ার খবর জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় এক বিশেষ অনুষ্ঠানে ইসরায়েলের দখলের থাকা গোলান মালভূমিতে ইসরায়েলের একক সার্বভৌমত্ব থাকার আনুষ্ঠানিক স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় ইসরায়েল সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি দখল করে নিয়েছিল।

যুক্তরাষ্ট্রে সংক্ষিপ্ত সফরের অংশ হিসেবে ওই অনুষ্ঠান থেকেই সাংবাদিকদের রকেট হামলা এবং এর জবাবি ব্যবস্থার ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।গোলান মালভূমি-ইসরায়েল-ফিলিস্তিন-ট্রাম্প-হামলা

তিনি বলেন, ‘ইসরায়েল এটা সহ্য করবে না, আমি এটা সহ্য করব না। ইসরায়েল ইসরায়েল ইতোমধ্যে এই উচ্ছৃঙ্খল আগ্রাসনের জবাব কঠোরভাবে দিচ্ছে।’ সত্যিই ওই সময় গাজায় বিমান হামলা চালাচ্ছিল আইডিএফ।

Reneta

এ সময় ট্রাম্প হামাসের রকেট হামলা বলে অভিযুক্ত হামলাকে ‘জঘন্য’ উল্লেখ করে বলেন, ইসরায়েলের আত্মরক্ষার মৌলিক অধিকারকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিচ্ছে।

হামাসের ওপর রকেট হামলার দায় চাপিয়ে দিয়ে জবাবে বিপুল পরিমাণে বিমান হামলা করা হলেও হামাসের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের এ ধরনের হামলা চালানোর ‘কোনো আগ্রহই নেই’। ফিলিস্তিনের অন্য কোনো কট্টরপন্থি, চরমপন্থি বা জঙ্গি দলও রকেট ছোড়ার দায় স্বীকার করেনি।

Jui  Banner Campaign
ট্যাগ: ইসরায়েল-ফিলিস্তিনগোলান মালভূমিজেরুজালেমডোনাল্ড ট্রাম্পহামাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শনিবার দিনাজপুরসহ তিন জেলা সফরে তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বার্সায় ফিরবেন মেসি, তবে…

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT