আজ শনিবার গোপালগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
এরমধ্যে রয়েছে, দেড়শ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত বেগম
ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, মধুমতি নদীর
ওপর নির্মিত চাপাইল সেতু, গোপালগঞ্জ জেলা শিশু একাডেমি এবং টুঙ্গিপাড়া
প্রধান ডাকঘর।
এছাড়াও ডেন্টাল কলেজ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, কাশিয়ানি-গোপালগঞ্জ নতুন রেলপথ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১শ’টি প্রাথমিক ও ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া সরঞ্জামও বিতরণ করবেন তিনি।







