চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জে বহিষ্কৃত শিক্ষার্থীর পাশে উইমেন জার্নালিস্টস নেটওয়ার্ক বাংলাদেশ 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ন ১৭, সেপ্টেম্বর ২০১৯
গোপালগঞ্জ, জনপদ, নারী
A A

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উইমেন জার্নালিস্টস নেটওয়ার্ক, (ডব্লিউজেএনবি)।

একইসঙ্গে দ্রুত আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও সাংবাদিক ফাতেমা তুজ জিনিয়ার এই বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার এক বিবৃতিতে ডব্লিউজেএনবি এ দাবি জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, ফাতেমা তুজ জিনিয়া বশেমুরবিপ্রবি’র ডেইলি সান এবং ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তিনি বরাবরই বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কলম ধরেছেন। পাশাপাশি ইতিবাচক কাজগুলোও তার লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন। গত ১০ আগস্ট তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন “একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ কী হওয়া উচিত”? আর এতে ক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ১১ সেপ্টেম্বর জিনিয়াকে সাময়িক বহিষ্কার করে।

ডব্লিউজেএনবি জানায়, একজন শিক্ষার্থী ও সাংবাদিকের উপর শিক্ষা প্রতিষ্ঠানের এমন আচরণের ঘটনায় ডব্লিউজেএনবি উদ্বেগ প্রকাশ করছে। কারণ এ ধরণের ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের অধিকারের উপর হুমকিস্বরূপ। সেইসাথে সাংবাদিকতার মতো একটি চ্যালেঞ্জিং পেশায় নারীদের এগিয়ে যাওয়ার পথ রুদ্ধ করার একটি অপপ্রয়াস।

‘‘এছাড়াও এ ধরণের ঘটনা শিক্ষার্থীর প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দমন-পীড়ন নীতিরও বহিঃপ্রকাশ, যা অত্যন্ত নিন্দনীয়।’’

Jui  Banner Campaign
ট্যাগ: গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ডব্লিউজেএনবিশিক্ষার্থী বহিষ্কার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাত পোহালেই সংসদ নির্বাচন ও গণভোট, সব প্রস্তুতি সম্পন্ন

ফেব্রুয়ারি ১১, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT