চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপন বৈঠককালে জামায়াতের সেক্রেটারিসহ ১৬ নেতাকর্মী আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৫ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, জনপদ
A A

ঝালকাঠিতে নাশকতার প্রস্তুতি নিয়ে গোপন বৈঠককালে জেলা জামায়াতের সেক্রেটারি ফরিদুল হক ও পৌর জামায়াতের আমির আব্দুল হাই সিকদারসহ ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকালে শহরের শীতলাখোলা এলাকার জামায়াত নেতা আবদুল কুদ্দুসের ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, নাশকতার প্রস্তুতি ও রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র নিয়ে শুক্রবার সকাল ৬টার দিকে ওই বাসায় বৈঠক শুরু করে জামায়াত নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ভেতরে গিয়ে জেলা জামায়াতের সেক্রেটারি ফরিদুল হক ও পৌর জামায়াতের আমির আবদুল হাই সিকদারসহ ১৬ নেতাকর্মীকে আটক করে।

এসময় তাদের কাছ থেকে সভা পরিচালনার কয়েকটি বই উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাড়ির মালিক মহিউদ্দিন খোকনকেও আটক করে।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান জানান, জামায়াত নেতারা বিভিন্ন সময় ওই বাসায় বৈঠক করে আসছিল। তারা নাশকতার প্রস্তুতি ও রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র করার সময় পুলিশ তাদের আটক করে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। ১৭ জন ছাড়াও অজ্ঞাত আরো ১৫/২০জনকে মামলায় আসামী করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামায়াতঝালকাঠিনেতাকর্মী আটক
শেয়ারTweetPin

সর্বশেষ

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
দিল্লিতে অনশনে পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক

অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের দিকে নজর দিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ

জুলাই ১৬, ২০২৬

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT