বিনোদন

গোপনে বাগদান সারলেন এ আর রহমানের কন্যা

দুলাল ও কনে গোপনে বাগদান সম্পন্ন করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিবাহের জন্য প্রস্তুত দুলাল ও কনে, গোপনে বাগদান সম্পন্ন।. Channel i News – চ্যানেল আই নিউজ

গেল বছরের শেষ থেকেই বলিউডে লেগেছে বিয়ের ধুম। একের পর এক তারকা বসছেন বিয়ের পিঁড়িতে। সেই তালিকাতেই এবার নাম জুড়লো অস্কারজয়ী সুরকার এ আর রহমানের কন্যা খাতিজা রহমানের।

খানিকটা গোপনেই ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বাগদান সেরে ফেললেন খাতিজা। রবিবার (২ জানুয়ারি) নিজেই সেই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রহমান কন্যা। খাতিজার হবু বরের নাম রিয়াসদিন শেখ মোহম্মদ। যিনি পেশায় একজন অডিও ইঞ্জিনিয়ার।

এদিন বাগদান অনুষ্ঠানের একটি ছবি শেয়ার করেছেন খাদিজা। যেখানে গোলাপি এবং রুপালি রঙের একটি শাড়িতে দেখা গেছে তাকে। এছাড়াও তার মুখ ঢাকা ছিল পোশাকের সঙ্গে ম্যাচিং গোলাপি মাস্কে। তবে সেই অনুষ্ঠান থেকে রিয়াসদিন এর কোন ছবি শেয়ার করেননি তিনি। তার বদলে হবু বরের আলাদা একটি সাদা-কালো ছবি পোস্ট করেছেন খাতিজা।

সেখানেই রিয়াসদিনের পরিচয় জানানোর পাশাপাশি তার পেশার কথাও জানিয়েছেন খাতিজা। সঙ্গে এও জানিয়েছেন গত ২৯ ডিসেম্বর এই শুভ কাজটি সেরেছেন তারা দু’জনে। ঘটনার সাক্ষী ছিল কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং দুই পরিবার। এই পোস্ট দেখা মাত্রই নেটিজেনদের পাশাপাশি জনপ্রিয় গায়িকা হর্ষদীপ কউর থেকে নীতি মোহন সকলেই শুভেচ্ছা জানিয়েছেন খাতিজাকে।

এর আগেও একাধিকবার খবরের শিরোনামে এসেছেন এ আর রহমান কন্যা খাতিজা। তার বোরখা পরা ছবি দেখে টুইটারে তাকে ট্রোল করেছিলেন বাংলাদেশের বিতর্কিত সাহিত্যিক তসলিমা নাসরিনও।

বিষয়:এ আর রহমানএ আর রহমানের কন্যাখাতিজা রহমান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…