দেশে বর্তমান পরিস্থিতিতে এবং জঙ্গি তৎপরতা বৃদ্ধির প্রেক্ষিতে জিহাদী বইয়ের তালিকা প্রকাশে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মওলা রনি। তার ফেসবুক ওয়ালে এ সংক্রান্ত একটি পোস্ট করেছেন তিনি।
পোস্টে তিনি লিখেছেন: “জিহাদী বইয়ের সংজ্ঞা দিন এবং তালিকা প্রকাশ করুন !
সরকারকে বলছি- অতি দ্রুত গেজেট আকারে জিহাদী বই সমুহের তালিকা প্রকাশ করুন- বই গুলোকে নিষিদ্ধ করুন এবং আমাদেরকে বলে দিন-
১) বই গুলো নিজেদের নিকট থাকলে কি করবো- অথবা
২) অন্যের নিকট থাকলে বা দেখলে কি করবো ?
আমরা যারা নিয়মিত নানান ধরনের বই পড়ি- বইকে সর্বশ্রেষ্ঠ উপহার হিসেবে দেওয়া নেওয়া করি এবং বহু চেষ্টা করে বৃহৎ লাইব্রেরি গড়ে তুলেছি তারা সাম্প্রতিক কালের জিহাদী বই নামক ফেৎনা দ্বারা ভীষণ রকম বিব্রতবোধ করছি।”







