চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গেজেটভূক্ত গৃহহীন সেনা মুক্তিযোদ্ধাদের বাড়ি হস্তান্তর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫২ অপরাহ্ণ ২০, মে ২০২১
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাজশাহী জেলার গৃহহীন বীর সেনা মুক্তিযোদ্ধা সার্জেন্ট (অবসরপ্রাপ্ত) মো. শাহজাহান আলীর কাছে একটি বাড়ি হস্তান্তর করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বগুড়া সেনানিবাস কর্তৃক বাড়িটি হস্তান্তর করা হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেশের বিভিন্ন প্রান্তে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গৃহহীন বীর সেনা মুক্তিযোদ্ধা সার্জেন্ট (অবসরপ্রাপ্ত) মো. শাহজাহান আলীর কাছে একটি বাড়ি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বগুড়া সেনানিবাসের দায়িত্বপ্রাপ্ত সেনাকর্মকর্তাগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইতোপূর্বে বগুড়া সেনানিবাস ০৩টি বাড়ি নির্মাণ শেষে গৃহহীন সেনা মুক্তিযোদ্ধাদের  হস্তান্তর করে এবং বর্তমানে আরও দুইটি বাড়ি নির্মাণাধীন রয়েছে।

এছাড়া, ১১ পদাতিক ডিভিশন, বগুড়া সেনানিবাস কর্তৃক আশ্রয়ণ প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় ইতোপূর্বে গৃহহীন পরিবারের মাঝে ৪৪টি বাড়ি হস্তান্তর করা হয় এবং বর্তমানে আরও ৪৪টি বাড়ি নির্মাণাধীন রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসপিআর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এখনকার কাঠামো ধরে আগামী প্রজন্ম দেশকে এগিয়ে নিয়ে যাবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

লকডাউনে বিয়ে, অতিথিদের শাস্তি ‘ব্যাঙ লাফ’

পরবর্তী

লকডাউনে বিয়ে, অতিথিদের শাস্তি ‘ব্যাঙ লাফ’

করোনাভাইরাস: সুস্থতার হার ৯২.৬৫

সর্বশেষ

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT