চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গেইল বিহীন বরিশালের টার্গেট ১৬১ রান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২০ পূর্বাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৫
স্পোর্টস
A A

লেন্ডল সিমন্সের ৭৩ রানের ওপর ভর করে বিআরবি ক্যাবলস বিপিএল সিজন থ্রি’র দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে বরিশাল বুলসকে জয়ের জন্য ১৬১ রানের টার্গেট দিয়েছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। 

টসে জিতে ব্যাট করতে নেমে রাইডার্সদের দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার লেন্ডল সিমন্স এবং আব্দুল্লাহ আল মামুন। তাদের ওপেনিং জুটি থেকেই তুলে নেন ৫২ রান।

আব্দুল্লাহকে ফিরিয়ে বুলসদের প্রথম সাফল্য এন দেন দলটির লংকান পেসার প্রসন্ন। প্রসন্নে বলে বোল্ড হয়ে ফেরার আগে আব্দুল্লাহ ২৩ বল থেকে সংগ্রহ করেন ২০ রান। স্কোর বোর্ডে রান তখন ৫২।

এর ১৮ রানের ব্যবধানে বিদায় নেন সৌম্য সরকার। তিনি ক্যাভিন কুপারের শিকার। সৌম্যের বিদায়ে ক্রিজে আসেন রাইডার্স কান্ডারি সাকিব আল হাসান।

কুপারকে সঙ্গী করে স্কোর বোর্ডকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। কিন্তু বেশি দূর যেতে পারেননি। ১১৪ রানে টুর্নামেন্টের এক মাত্র হ্যাটট্রিক বয় আল-আমিনের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন সাকিব।

তবে এক প্রান্তের আসা-যাওয়ার মাঝেই অপর প্রান্ত আগলে ধরে খেলতে থাকেন সিমন্স। ১৩ ওভারের শেষ বলে বল পয়েন্টে ঠেলে টুর্নামেন্টের দ্বিতীয় অর্ধশত তুলে নেন সিমন্স।

Reneta

সাকিবের বিদায়ে বুলস বোলিং লাইন আপ সামলাতে ক্রিজে আসেন থিসারা পেরেরা। এরপরই বিদায় নেন সিমন্স। মোহম্মদ সামির বলে বোল্ড হওয়ার আগে ৫৭ বল থেকে ৯চার ২ছয়ে সংগ্রহ করেন ৭৩ রান।

২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ১৬০ রান। শেষ দিকে ড্যারেন স্যামির ব্যাট থেকে আসে ২৩ রান। বুলসদের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট নেন কুপার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT