চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গেইল ঝড়, লণ্ডভণ্ড অজিরা, দুম্যাচ আগেই সিরিজ উইন্ডিজের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৯ পূর্বাহ্ন ১৩, জুলাই ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

একদিন হেটমায়ার-ব্রাভো, তো একদিন রাসেল, অন্যদিন আবার গেইলের তাণ্ডব, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে দাঁড়াতেই পারছে না অস্ট্রেলিয়া। তৃতীয় ম্যাচে ৬ উইকেটের জয়ে অজিদের বিপক্ষে দুই টি-টুয়েন্টি হাতে রেখেই সিরিজ ঘরে তুলেছে ক্যারিবীয়রা।

পাঁচ টি-টুয়েন্টির সিরিজে প্রথম ম্যাচে ১৮ রানে জেতে উইন্ডিজ। পরের ম্যাচে জেতে ৫৬ রানের বিশাল ব্যবধানে। সিরিজের বাকি দুই লড়াই ১৪ ও ১৬ জুলাই।

মঙ্গলবার ভোরে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান জমায় সফরকারী অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ৩১ বল আর ৬ উইকেট অক্ষত রেখেই জয়ে নোঙর ফেলে স্বাগতিক উইন্ডিজ।

ওয়েড ২৩, অধিনায়ক ফিঞ্চ ৩০, হেনরিক্স ৩৩ ও টার্নারের ২৪ রানে দেড়শর কাছাকাছি যায় অজিরা।

সিরিজজুড়ে ধারাবাহিক হেইডেন ওয়ালশ ২টি উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন ম্যাকয়, ব্রাভো ও অ্যালেন।

লক্ষ্য তাড়ায় নেমে বর্ষীয়ান ক্রিস গেইলের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। ফ্লেচার (৪), সিমন্স (১৫) দ্রুত ফিরে গেলেও বুঝতে দেননি গেইল। টি-টুয়েন্টির ফেরিওয়ালা খেলে দেন ৬৭ রানের ইনিংস। ৪ চার, ৭ ছক্কা আর ৩৮ বলে সাজানো নান্দনিক তাণ্ডব।

Reneta

গেইল-তোপের পর অধিনায়ক নিকোলাস পুরান ২৭ বলে ৩২ ও আন্দ্রে রাসেল ২ বলে ৭ রানে ম্যাচের শেষ টেনে আসেন সহজেই।

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়াগেইলপুরানফিঞ্চলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে আবারও ভূমিকম্প

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দীপু দাসের পরিবারকে আর্থিক ও বাড়ি নির্মাণ সহায়তা দেবে সরকার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পাকিস্তানের ‘ইউ টার্নের’ পর যা বললেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তথ্য অধিকার আইনের সংশোধন নিয়ে বিদায়ী অন্তবর্তী সরকারের প্রহসন

ফেব্রুয়ারি ১০, ২০২৬

৯০ শতাংশ পণ্য রপ্তানিতে ‘শূন্য শুল্ক’ সুবিধা দেবে যুক্তরাষ্ট্র: বাণিজ্য উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT