মাত্র ১২ বলে হাফ সেঞ্চুরি করে যুবরাজ সিংয়ের করা দ্রুততম অর্ধশত রানের রেকর্ডে ভাগ বসালেন ক্যারিবিয়ান ঝড় ক্রিস গেইল।
মেলবোর্ন রেনেগেইডসের হয়ে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে তিনি এ কীর্তি গড়েন।
তবে এতোকিছুর পরও দলকে জেতাতে পারেননি গেইল। এ ম্যাচে তার দল হেরেছে ২৭ রানে।
এর আগের রেকর্ডটি ছিলো ২০০৭ সালের টি২০ বিশ্বকাপে। ইংল্যান্ডের বিপক্ষে বিধ্বংসী ওই ইনিংসটি খেলতে স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ছয়বার ওভার দ্যা বাউন্ডারি হাকিয়ে ছিলেন ভারতীয় হার্ড হিটার যুবরাজ সিং।
দেখুন সেই দানবীয় ইনিংস






