চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গেইলের ঘুম ভাঙবে বিপিএলের ফাইনালে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

দেখতে দেখতে শেষের পথে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। অথচ এখনো কোনো দানবীয় ইনিংস খেলতে পারেননি ফরচুন বরিশাল ওপেনার ক্রিস গেইল। দলটির কোচ খালেদ মাহমুদ সুজন আশায় আছেন, ফাইনালেই হয়ত ক্যারিবিয়ান তারকা দেখাবেন ব্যাটিং ঝলক।

শুক্রবার সন্ধ্যায় মিরপুরে শিরোপার লড়াইয়ে বরিশালের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুদলে যে তিনজন করে বিদেশি খেলছেন, সবাই বড় তারকা। কুমিল্লার সুনীল নারিন, ফ্যাফ ডু প্লেসিস, মঈন আলির তুলনায় সেভাবে পারফর্ম করতে পারছেন না বরিশালের বিদেশিরা।

মুজিব-উর রহমান, ডোয়াইন ব্রাভো মোটামুটি প্রত্যাশা মেটাতে পারলেও গেইল যেন ঘুমিয়ে আছেন। ৯ ম্যাচে এক ফিফটিতে তার রান ২০৮। স্ট্রাইকরেট ১১৩.৬৬। যা গেইলের সঙ্গে বড্ড বেমানান। আছেন নিজের ছায়া হয়ে।

জ্যামাইকান তারকা গেইলকে বলা হয়ে টি-টুয়েন্টির ফেরিওয়ালা। তবে এবারের বিপিএলে তার চেয়ে ভালো করছেন স্থানীয়রা। এতে বরং খুশি বরিশাল কোচ সুজন। ফাইনালের আগে সংবাদ সম্মেলনে জানালেন, বিস্ফোরক কিছুর মঞ্চ হয়ত ফাইনালকেই বানাবেন গেইল।

‘আমি একদিকে খুশি, স্থানীয় খেলোয়াড়রা ভালো করছে। আমার জন্য এটা বিরাট একটা ব্যাপার। মুনিম শাহরিয়ার, শফিকুল, মেহেদী রানা যেভাবে পারফর্ম করছে, তাতে আমি খুশি। জানি না ওদের (গেইল) পারফরম্যান্স কালকের জন্যই রয়ে গেছে কিনা! সে বড় খেলোয়াড়, বিগবস খেলোয়াড়। কথায়ই আছে- বড় খেলোয়াড়রা বড় খেলাতে জ্বলে ওঠে। আশা করি গেইল কিংবা মুজিব ভালো করবে। ব্রাভো তো ভালো করছেই। দেখা যাক, স্থানীয়রা যদি ভালো খেলে তাতেই বেশি খুশি হবো।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুমিল্লাগেইলবঙ্গবন্ধু বিপিএল-২০২২বরিশাললিড স্পোর্টসসুজন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলো থেকে আলাদা, নির্বাচন নিয়ে নানা কথা

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ওপর নজরদারি নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি: বাণিজ্য মন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২০, ২০২৬

সব দিন সবার জন্য ভালো যায় না: নাহিদ রানা

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT