বিআরবি ক্যাবলস বিপিএল সিজন থ্রি’র গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ডায়নামাইটস এবং বরিশাল বুলস্। শুরুতেই টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বুলস্ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
শেষ খবর পাওয়া পর্যন্ত বরিশালের বোলিং সামলাচ্ছে ঢাকা ডায়নামাইটস। ঢাকার পক্ষে ব্যাট করছেন মোহম্মদ হাফিজ ও ফরহাদ রেজা।
শেষ চার আগে থেকেই নিশ্চিত হলেও এই ম্যাচ যথেষ্ট গুরুত্বপূর্ণ বরিশালের জন্য। কেননা এই ম্যাচে বড় ব্যবধানে জিততে পারলে ইলিমিনেটর না খেলেই সরাসরি কোয়ালিফাইয়ার ওয়ানে খেলার সুযোগ থাকছে বরিশালের জন্য।
তবে গুরুত্বপূর্ণ এ ম্যাচে দলে অন্যতম ব্যাটিং স্তম্ভ ক্রিস গেইলকে ছাড়াই মাঠে নেমেছে বুলস্।
সে ক্ষেত্রে কোয়ালিফাইন ওয়ানে হারলেও ফাইনালে খেলার সুযোগ থাকবে বরিশালের। অন্যদিকে বুরিশালকে হারালেও ইলিমিনেটর খেলেই কোয়ালিফাইয়ার খেলতে হেবে ঢাকার।






