চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গৃহযুদ্ধ’র পর ফের একসঙ্গে অঞ্জন-মমতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ন ০৭, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A
ফের একসঙ্গে অঞ্জন-মমতা

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম পুরোধা নির্মাতা মৃণাল সেনের খারিজ এবং আরেক মেধাবী নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্তের গৃহযুদ্ধ ছবি দুটোতে একসঙ্গে জুটি বেধে অভিনয় করেছিলেন অভিনেতা ও শিল্পী অঞ্জন দত্ত ও মমতা শঙ্কর। দীর্ঘদিন পর ফের বড় পর্দায় দেখা যাবে এই জুটিকে। ছবির নাম‘আহা রে মন’।

ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন প্রতীম ডি গুপ্ত। পুরোদমে চলছে ছবির শুটিং। এই ছবির নির্মাতা এর আগে পাঁচ অধ্যায়, সাহেব বিবি গোলাম এবং মাছের ঝোল-এর মতো প্রশংসীত সিনেমা নির্মাণ করেছেন। ‘আহা রে মন’ তার পরিচালনায় চার নম্বর ছবি হতে যাচ্ছে। এই ছবিতে মমতা শঙ্করের প্রেমিক হিসেবে দেখা যাবে অঞ্জন দত্তকে।

আহা রে মন এক ভিন্ন স্বাদের প্রেমের গল্প। এই ছবির চরিত্রদের প্রেমে পড়তে মানা। কখনও তা নিজের পেশার কারণে, কখনও তারা যে জায়গা থেকে বেরিয়ে এসেছে তার খাতিরে, কখনওবা সাম্প্রতিক পরিস্থিতির কারণে। কিন্তু, তাও চরিত্রগুলো প্রেমে পড়ে। মূলত, চারটি প্রেমের গল্প নিয়েই এগোবে ‘আহা রে মন’-এর কাহিনী। যার প্রথম জুটি অঞ্জন দত্ত ও মমতা শঙ্কর।

ছবিতে অঞ্জন-মমতা ছাড়াও ছবির দ্বিতীয় জুটি ঋত্বিক চক্রবর্তী ও পার্ণো মিত্র। ছবির আর এক জুটি আদিল হোসেন ও পাওলি দাম। ছবিতে রয়েছেন বলিউডের অভিনেত্রী চিত্রাঙ্গদা চক্রবর্তী।

নির্মাতা জানিয়েছেন, ‘আহারে মন’-এর চিত্রগ্রাহক সৌমিক হালদার। সংগীত পরিচালক হিসেবে থাকবেন অঞ্জন দত্তের ছেলে নীল দত্ত।

Jui  Banner Campaign
ট্যাগ: অঞ্জন দত্তবুদ্ধদেব দাশগুপ্তমমতা শঙ্করমৃণাল সেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: এনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পুরো পরিবার।

২৫ বছর পর ভোট দিলেন মির্জা ফখরুলকন্যা শামারুহ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানা–মাওলানা জুনায়েদ সমর্থকদের সংঘর্ষ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন রুমিন ফারহানা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইতিহাসের সবচেয়ে আনন্দঘন পরিবেশে ভোট হচ্ছে: এহসান মাহবুব জোবায়ের

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: দিনাজপুর-৬ আসনে ডা এ জেড এম জাহিদ হোসেনের ভোটদান।

দিনাজপুরে লাইনে দাঁড়িয়ে ডা.জাহিদের ভোটদান সম্পন্ন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT