চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গৃহকর্মী নির্যাতকদের জন্য চূড়ান্ত সতর্কবাণী

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:৫৩ অপরাহ্ণ ১৮, জুলাই ২০১৭
সম্পাদকীয়
A A

আমাদের সমাজে যখন প্রতিনিয়ত শিশুশ্রম আর গৃহকর্মী নির্যাতন বেড়ে চলেছে তখন গৃহকর্মী আদুরি নির্যাতনের মামলায় যুগান্তকারি এক রায় দিয়েছেন আদালত। এই মামলার প্রধান আসামী নওরিন জাহান নদীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়ার নির্দেশও দেয়া হয়েছে। ঢাকার নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-তিনের বিচারক জয়শ্রী সমাদ্দার এ রায় দেন। রায়ের বিরুদ্ধে আসামি পক্ষ আপিল করার কথা বললেও নওরীনকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। রায়ের বিরুদ্ধে স্বাভাবিকভাবে আপিল করার অধিকার আসামিপক্ষের আইনি অধিকার, তাই তারা সেটা করতেই পারেন। কিন্তু তারপরও এই রায়কে গৃহকর্মী নির্যাতন বন্ধে মাইলফলক বলেই আমরা মনে করি। শুরু থেকে নির্যাতনের শিকার গৃহকর্মীর পাশে থেকে তাকে ন্যায়বিচার পাওয়ার পথ তৈরি করে দেয়ায় জাতীয় মহিলা আইনজীবী সমিতিকেও আমরা অভিনন্দন জানাই। আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায়, গৃহকর্মী নির্যাতন এখন যেন অনেক সবলের কাছে অনেকটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই যেমন আদুরি নির্যাতন। ২০১৩ সালের সেপ্টেম্বরে শিশু গৃহকর্মী আদুরিকে রাজধানীর পল্লবী ডিওএইচএস এলাকার একটি ডাস্টবিনে আধমরা অবস্থায় পাওয়া যায়। কয়েকদিন আগে এক সেনা কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধেও শিশু গৃহকর্মী সাবিনাকে অমানুষিক নির্যাতনের খবর পাওয়া গেছে। এর আগে প্রখ্যাত একজন কণ্ঠশিল্পী এবং তার পরিবারের বিরুদ্ধেও গৃহকর্মীকে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠে। এছাড়া জাতীয় দলের একজন ক্রিকেটারও একই অভিযোগে অভিযুক্ত হয়ে কারাগারে ছিলেন। শুধু দেশেই নয়, বরং দেশের সীমানা পেরিয়ে সুদুর যুক্তরাষ্ট্রেও বাংলাদেশি দু’জন কুটনীতিকের বিরুদ্ধে একইভাবে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ উঠায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। এই উদাহরণগুলো ছাড়াও নিভৃতে অনেক গৃহকর্মী নির্যাতিত হচ্ছে। তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সেগুলোর অধিকাংশই আমাদের অগোচরে থেকে যায়। আজকের এই রায়ের ফলে এখন থেকে গৃহকর্মী নির্যাতনের আগে নির্যাতককে নিশ্চয়ই ভাবিয়ে তুলবে। তবে আইনের কঠোরতার পাশাপাশি এ বিষয়ে সামাজিক সচেতনতা তৈরি করা এবং গৃহকর্মীদের অধিকার সংক্রান্ত আইন সম্পর্কে সরকারিভাবে জোরালো প্রচারণা চালানো জরুরি বলে আমরা মনে করি। পাশাপাশি মানবিক গুণাবলী সম্পন্ন সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও এই বিষয়ে এগিয়ে আসতে হবে। কেননা সকলের অংশগ্রহণে আমাদের এই দেশ ক্রমেই মানবিক হয়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT