চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গৃহকর্মী নির্যাতনে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত নওরীন মুক্তি পাচ্ছেন না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪২ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, আদালত
A A

আদুরী নামের এক গৃহকর্মীকে নির্যাতনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত গৃহকর্ত্রী নওরীন জাহানকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবারের এই আদেশের ফলে কারাগারে থাকা গৃহকর্ত্রী নওরীন মুক্তি পাচ্ছেন না বলে চ্যানেল আই অনলাইনকে বলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশ্বজিৎ দেবনাথ।

হাইকোর্টের দেয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

Banglabid

আজ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আর নওরীনের পক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান।

মামলার বিবরণ থেকে জানা যায়: ২০১৩ সালে ২৩ সেপ্টেম্বর ১১ বছরের শিশু গৃহকর্মী আদুরীকে পল্লবীর ডিওএইচএস এলাকার একটি ডাস্টবিনে আধমরা অবস্থায় পাওয়া যায়। এঘটনায় আদুরির মামা নজরুল ইসলাম ওই বছরের ২৬ সেপ্টেম্বর পল্লবী থানায় মামলা করেন।

সেই মামলার তদন্ত শেষে দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এরপর ২০১৪ সালের ৬ জুন আদালত দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

Reneta

পরবর্তীকালে বিচার শেষে রায় দেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩। আদালত তার রায়ে গৃহকর্ত্রী নওরীন জাহানকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় নওরীন জাহানের মাকে খালাস দেন আদালত।

তবে বিচারিক আদালতের ওই রায়ের বিরুদ্ধে ২০১৭ সালে হাইকোর্টে আপিল ও জামিন আবেদন করেন নওরীন। সে আপিল শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট নওরীনের জরিমানার আদেশ স্থগিত করেন। এবং গত ৩১ জুলাই এই মামলায় তাকে জামিন দেওয়া হয়।

হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সে আবেদনের নিয়ে আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া জামিন আদেশ আজ স্থগিত করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুয়ারেজ-মার্টিনেজ: বর্তমান-ভবিষ্যতের লড়াই?

পরবর্তী

সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেত্রী মৌলি নিহত

পরবর্তী

সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেত্রী মৌলি নিহত

ফাতির ইতিহাস, ইন্টারকে বিদায় করল বার্সা

সর্বশেষ

চাঁদাবাজির প্রতিবাদে সন্দ্বীপে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ঘাটেই মৃত্যু বীর মুক্তিযোদ্ধার

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৭০ অনুচ্ছেদ সংশোধনের পর হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬

বাগেরহাট সদর হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো নয়াদিল্লি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT