গৃহকর্মীকে তিন দিন আটকে রাখা, গালাগালি ও নানা মানহানিকর কথা বলে মানসিক নির্যাতন করার অভিযোগে অভিযুক্ত হলেন সাবেক ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি ও তার স্ত্রী অন্দ্রেরা। তাদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন ৪৩ বছর বয়সী গৃহকর্মী সোনি।
সোনির এফআইআর’এ ওই গৃহকর্মী অভিযোগ, বিনোদ কাম্বলি ও তার স্ত্রীর কাছে ন্যায্য পারিশ্রমিক দাবি করে বেতন বাড়ানোর কথা বললে তাকে ৩ দিন ঘরে আটকে রাখা হয়েছিলো। বন্দীদশা থেকে মুক্তি পেয়ে ওই দম্পত্তির বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করে সোনি। সেইসাথে দীর্ঘসময় ধরে মানসিক অত্যাচারের কথাও উল্লেখ করেছেন এফআইআর’এ।
পুলিশ বিষয়টি আমলে নিলেও এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য বিনোদ ও তার স্ত্রীকে ডেকে পাঠায়নি তারা।







