চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একা আটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৩ অপরাহ্ণ ৩১, জুলাই ২০২১
- সেমি লিড, অপরাধ
A A

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একাকে তার রাজধানীর রামপুরার উলনের বাসা থেকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ।

এসময় তার বাসা থেকে ইয়াবা এবং বিদেশি মদ উদ্ধারের দাবি করেছে পুলিশ।

ওই গৃহকর্মী জাতীয় জরুরি সেবা (৯৯৯) নম্বরে অভিযোগ করলে পুলিশ একাকে শনিবার বিকালে আটক করে। নির্যাতিত গৃহকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) গোলাম আজম চ্যানেল আই অনলাইনকে বলেন, গৃহকর্মী নির্যাতন ছাড়াও যেহেতু তার বাসা থেকে ইয়াবা এবং মদ উদ্ধার করা হয়েছে। চিত্রনায়িকা একার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গোলাম আজম আরও জানান, চিত্রনায়িকা একার বাসায় ছুটা কাজ করতেন এক গৃহকর্মী। তিনি জাতীয় জরুরি সেবা (৯৯৯) নম্বরে অভিযোগ করেন। আমরা প্রথমে নির্যাতনের শিকার গৃহকর্মীকে উদ্ধার করি। পাশাপাশি নায়িকা একাকে আটক করে থানায় নিয়ে আসি। ভুক্তভোগীকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গৃহকর্মীর স্বামীর বরাতে হাতিরঝিল থানা পুলিশ জানায়, চিত্র নায়িকা একার বাসায় প্রায় তিন মাস ধরে ছুটা বুয়ার কাজ করত ভুক্তভোগী। সম্প্রতি বাসা পাল্টানোর ফলে অতিরিক্ত সময় কাজের কথা জানালে গৃহকর্মী অন্য বাসায় কাজে যেতে দেরি হবে তাই অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হন একা। ‘তোমার আর কাজ করতে হবে না’ এমন কথার প্রেক্ষিতে ওই গৃহকর্মী তার বেতন চান। এতে নায়িকা একা রাগান্বিত হয়ে হাজেরাকে পিটিয়ে আহত করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আটকগৃহকর্মী নির্যাতনচিত্রনায়িকা একা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা-ইংল্যান্ডকে সতর্ক করলেন ‘অপরাজিত’ স্পেন কোচ

জুলাই ১৫, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুলাই ১৫, ২০২৬

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT